1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বোয়ালখালীতে চেয়ারম্যানসহ ১৮ জন বিরুদ্ধে মামলা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক

বোয়ালখালীতে চেয়ারম্যানসহ ১৮ জন বিরুদ্ধে মামলা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৪৯৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা ::::

চট্টগ্রামের বোয়ালখালীতে গৃহবধূকে হত্যা, সৎকারের নামে মুসলিম মেয়েকে পুড়িয়ে আলামত নষ্টের অভিযোগ পাওয়া গিয়েছে।

বোয়ালখালীতে ইয়াছমিন আকতার এ্যানী (২৪) নামের এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার পর পুড়য়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জ্যোষ্টপুরার রণজিত দের ঘরে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহত গৃহবধুর মা রোকসানা বেগম বাদী হয়ে চট্টগ্রামের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীসহ ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকারম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরীকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে মামলা রজু করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বোয়ালখালী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
আদালতে দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, বাদী রোকসানা বেগমের বড় মেয়ে ইয়াছমিন আকতার এ্যানী পরিবারের অভাব অনটনের কারণে চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। চাকরির সুবাদে নিহত ইয়াছমিন বন্দরটিলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী বাবুল দে (৩০) ওই এলাকায় পূজা নামক একটি সেলুনে কাজ করতেন। নিহত এ্যানী কর্মস্থলে যাওয়া আসার পথে তাদের পরিচয় হয়। বাবুল হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্বেও তার ধর্মপরিচয় গোপন রেখে মিথ্যা পরিচয় দিয়ে এ্যানীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে ২০১৯ সালে এ্যানীকে বিয়ে করে তার সাথে সংসার শুরু করেন। তাদের সংসারে ইশা নামের দেড় বছরের একটি কন্যা সন্তানের জম্ম হয়।

বিয়ের পর এ্যানী জানতে পারেন, বাবুল হিন্দু ধর্মাবলম্বী। বিষয়টি জানার পর নিহত এ্যানী চরম অনিশ্চতায় ছিলেন বলে তার বন্ধু বান্ধব ও নিকট অত্মীয়দের মোবাইল ফোনে জানান। পরে এ্যানী তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। তার অসহায়ত্বের সুযোগে তাকে জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করেন বাবুল ও তার পরিবার। মৃত্যু ৩ দিন আগে এ্যানী তার খালতো বোন হাসিকে জানান যে তার স্বামী বাবুল দে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তাই ৩ হাজার টাকা প্রয়োজন। বিষয়টি তার মাকে জানাতে বলেন এ্যানী। তার মা টাকা দিতে অপারগ জানালে তার স্বামী ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং তা বন্ধ করে দেন।

পরে গত ৩ আগস্ট বিকেল ৩টার দিকে নিহত এ্যানীর স্বামী বাবুল মুঠোফোনে হাসিকে জানান, এ্যানী মারা গেছেন। হাসি এ্যানীর পরিবারকে খবরটি দেন। এ্যানী স্ট্রোক করে মারা গেছেন বলে স্বামী জানান। এ্যানীর মা লাশ নিতে গ্রামের বাড়ি থেকে রওনা দেবেন বলে জানান। কিন্তু ওই রাতেই বাবুলের ভাই পরিচয়ে একজন ফোন দিয়ে এ্যানীর মাকে যেতে মানা করেন। তাকে জানানো হয়, স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় লোজনের পরামর্শে লাশ সৎকার করা হয়েছে। একজন মুসলিম মেয়েকে কীভাবে সৎকার করেছেন জানতে চাইলে তিনি বলেন, এলাকার চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার এবং প্রতিনিধিদের পরামর্শে লাশ আগুনে পুড়িয়ে সৎকার করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ১-১৮ নম্বর আসামিরা ইয়াছমিন আকতার এ্যানীকে হত্যার পর হত্যার দায় থেকে বাঁচতে অপকৌশলে তড়িঘড়ি করে লাশ আগুনে পুড়িয়ে আলামত বিনষ্ট করেছেন। বাদী তৎক্ষণাৎ মোংলা থানায় যোগাযোগ করলে মোংলা থানা পুলিশ বোয়ালখালী থানায় যোগাযোগ করতে বলেন। বাদী ৫ অগস্ট বোয়ালখালী থানায় যোগাযোগ করলে আসামিরা প্রভাবশালী হওয়ায় বোয়ালখালী থানা পুলিশ বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেন। নিহতের মা অত্যন্ত অসহায় ও হতদরিদ্র হওয়ায় তার পক্ষে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাইন্ডেশন আইনি সহাযতা প্রদানের মাধ্যমে বিজ্ঞ আদালতে এ মামলা দায়ের করে।

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, আদালতের নির্দেশে বোয়ালখালী থানায় মামলা রুজু হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews