1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশালে জমজম ইনস্টিটিউটের চেয়ারম্যান এনামকে মুক্তিযোদ্ধা পরিচয়ে প্রতারণার অভিযোগে কারাগারে প্রেরণ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা।
সংবাদ শিরনাম :

বরিশালে জমজম ইনস্টিটিউটের চেয়ারম্যান এনামকে মুক্তিযোদ্ধা পরিচয়ে প্রতারণার অভিযোগে কারাগারে প্রেরণ

  • আপডেট সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৬৮৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন  ডেস্কঃ

বরিশালে প্রতারনা মামলায় ভুয়া মুক্তিযোদ্ধা ও ডাক্তার পরিচয়ধারী জমজম নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মাসুদুল হক এনামকে জেল হাজতে প্রেরন করেছেন আদালত। গতকাল এক আদেশে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃমাসুম বিল্লাহ আদেশ দিয়ে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। মামলার বিবরনীতে জানা যায়, ভুয়া মুক্তিযোদ্ধা ও ডাক্তার পরিচয় দিয়ে মাসুদুল হক এনাম বরিশালের জমজম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ এমরানুল হককে নানা ভাবে হয়রানী করে আসছিল।এর-ই ধারবাহিকতায় এমরানুল হক ভুয়া মুক্তিযোদ্ধা ও ডাক্তার পরিচয়ধারী মাসুদুল হক এনাম ও তার ছেলে সাজ্জাদুল হকের নামে বরিশালের বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। যার এম পি মামলা নং-২৯৫/১৯। ভুক্তভুগী এমরানুল হকের দায়ের করা মামলায় গতকাল আদালতের কাঠগড়ায় দাড়াতে হয় অভিযুক্ত ভুয়া মুক্তিযোদ্ধা ও ডাক্তার পরিচয়ধারী মাসুদুল হক এনামকে। মামলার বিবরনী থেকে আরো জানা যায়, ভুক্তভুগী মোঃ এমরানুল হকের ৪১৯, ৪২০, ৪৬৮, ৪৭১,/৫০৬(২)১০৯ ধারায় দায়েরকৃত নালিশী মামলাটি বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরিশাল , পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই) এর কাছে তদন্তে পাঠায়। এতে পিবিআই মামলার তদন্ত করে মাসুদুল হক এনামের বিরুদ্ধে প্রতারনার উদ্দেশ্যে জাল জালিয়াতি করে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে সুবিধা নেয়ার জন্য প্রত্যায়ন পত্র সৃষ্টি করা এবং উক্ত প্রত্যায়নপত্র সঠিক হিসেবে ব্যবহার করার অপরাধে ( তথ্য পেনাল কোড ৪৬৮/৪৭১ ধারার) অপরাধ সংঘটনের সত্যতা পেয়ে পিবিআই আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। পিবিআই রিপোর্টের আলোকে আদালত গত ২৭ জানুয়ারী আসামী মাসুদুল হক এনামকে সমনজাড়ি আন্তে বিজ্ঞ আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। সমনের আলোকে আসামী মাসুদুল হক এনামকে গতকাল ১৮ মার্চ আদালতে হাজির হওয়ার দিন ধার্য্য করলে আদালতে হাজির হলে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

এদিকে মামলার বাদী পক্ষ্যের আইনজীবী জামাল হোসেন জানান, আসামী মাসুদুল হক এনাম বিভিন্ন যায়গায় ভুয়া মুক্তিযোদ্ধা ও ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন স্থান থেকে সুবিধা ভোগ করে আসছিল। পাশাপাশি রাষ্ট্রের সাথে প্রতারণা করে আসছিল। এর-ই পরিপ্রেক্ষিতে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews