1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

লকডাউন শিথিলের পর বাস চলাচল শুরুর একদিনের মাথায় শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এক শ্রমিক নেতাকে গ্রেফতারের দাবিতে বরিশালের দুই বাস টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করে পৃথক দুই বাস মালিক সমিতি।

শ্রমিকরা জানান, বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দুটি কমিটি নতুনভাবে গঠিত হয়। এর পর থেকে দুগ্রুপ শ্রমিক নেতাদের মধ্যে বিভিন্ন সময় ছোটখাটো মারামারি ও উত্তেজনার ঘটনা ঘটে আসছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টার্মিনাল ভবনের নিচতলায় কাউন্টারের সামনে সুলতান মাহমুদ ও সহিদুল ইসলাম টিটুর নেতৃত্বাধীন কমিটির শ্রমিকদের সঙ্গে পরিমল চন্দ্র দাস ও শাহারিয়ার বাবুর নেতৃত্বাধীন কমিটির শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে পরিমল ও বাবু গ্রুপের বেশ কয়েকজন আহত হয়। এর পরপরই গোটা বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বাস চলাচল বন্ধ হয়ে যায় চার ঘণ্টার জন্য। এর পর পরিমল ও বাবু নেতৃত্বাধীন শ্রমিকদের বিক্ষোভের মুখে পুলিশ সুলতান মাহমুদসহ ৯ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করে বাস মালিক সমিতি ও শ্রমিক নেতাদের ওপর হামলার অভিযোগে।

পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে সুলতান মাহমুদসহ হামলায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে চার ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক করা হয়।

তবে অভিযুক্তদের গ্রেফতার না করায় আজ সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রুপাতলী টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রুপাতলী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, সুলতান মাহমুদ তার লোকজন নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা করেছে বৃহস্পতিবার। বাস চলাচল বন্ধ করে দিলে পুলিশের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক করে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সুলতান মাহমুদসহ সবাইকে গ্রেফতারে আলটিমেটাম দেওয়া হয়। তবে তারা গ্রেফতার না হওয়ায় রুপাতলী থেকে ১৭ রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, আমাদের বাস মালিক নেতা ও শ্রমিক নেতাদের মারধর করেছে সুলতান মাহমুদ ও তার লোকজন। তাদের গ্রেফতারে আশ্বাস দেওয়া হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও। তাই বরিশাল থেকে অভ্যন্তরীণ ১৪ রুটসহ ঢাকা ও দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সুলতান মাহমুদ ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করা না হলে বাস বন্ধই থাকবে।

এদিকে নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, আমরা মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে দ্রুত সমাধানের চেষ্টা করছি বিষয়টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews