1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
প্রথমবার পিএসসি কোর্স সম্পন্ন করলেন ৩ পুলিশ কর্মকর্তা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট।
সংবাদ শিরনাম :

প্রথমবার পিএসসি কোর্স সম্পন্ন করলেন ৩ পুলিশ কর্মকর্তা

  • আপডেট সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৪৪৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেক্স /

প্রথমবার পিএসসি কোর্স সম্পন্ন করলেন ৩ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে সফলতার সঙ্গে পিএসসি কোর্স সম্পন্ন করেছেন। ডিএসসিএসসির ২০২১-২২ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ (১৯ জানুয়ারি) ঢাকার মিরপুর সেনানিবাসস্থ শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মধ্যে ভার্চুয়ালি গ্রাজুয়েশন সনদপত্র বিতরণ করেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জানান, প্রশিক্ষণ সম্পন্নকারী তিন পুলিশ কর্মকর্তা হলেন— অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লিয়াকত আলী খান, এম. এম. মাহমুদ হাসান ও রহিমা আক্তার লাকী।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৩২ জন, বাংলাদেশ নৌবাহিনীর ৩৪ জন, বাংলাদেশ বিমান বাহিনীর ৩৫ জন, বাংলাদেশ পুলিশের তিন জন এবং বন্ধুপ্রতিম ১৮টি দেশের ৪৭ জন অফিসারসহ মোট ২৫১ জন প্রশিক্ষণার্থী এ কোর্সে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পুলিশের এ তিন কর্মকর্তা প্রথমবারের মতো পিএসসি কোর্সে অংশগ্রহণ করেন। অন্যদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশে প্রথম পুলিশ নারী কর্মকর্তা হিসেবে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে পিএসসি ডিগ্রি অর্জন করেন এডিসি রহিমা আক্তার লাকী।

রহিমা আক্তার লাকী ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। কোর্সটিতে অংশগ্রহণের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews