1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. mehendiganjtimesms@outlook.com : ohceruml :
  5. site_admin@wp2shell.invalid : site_admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দীগঞ্জে নদী সীকিস্তিদের মাঝে প্রতিমন্ত্রী রাজিব আহসানের চাল বিতরণ। মেহেন্দিগঞ্জ কাজিরহাটে একাধিক বাড়িতে সিধ কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি। মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মেহেন্দীগঞ্জে ভাঙনে গৃহহীন শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সংবাদ শিরনাম :

প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ।

  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//মেঘনার ভাঙন আর জোয়ারের পানিতে দীর্ঘদিন ধরে খেলার অনুপযোগী হয়ে পড়া মেহেন্দিগঞ্জের শতবর্ষী উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠটি অবশেষে সংস্কারের মুখ দেখছে। নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে মাঠে গাইডওয়াল নির্মাণ ও বালু ভরাটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

উত্তর উলানিয়া ইউনিয়নের ভয়ালো মেঘনার কোলঘেঁষে অবস্থিত এই বিদ্যালয়টিতে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে মেঘনার জোয়ারের পানিতে মাঠটি ডুবে থাকতো। খানাখন্দে ভরা মাঠে খেলাধুলা তো দূরের কথা, বর্ষায় জোয়ারের পানি শ্রেণীকক্ষ পর্যন্ত ঢুকে পাঠদান ব্যাহত হতো।

বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসানের নজরে এলে তিনি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মাঠ সংস্কারের জন্য বরাদ্দ দেন।

বুধবার (৮ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বৈরী আবহাওয়া সত্ত্বেও মাঠের গাইডওয়াল নির্মাণ ও বালু ভরাটের কাজ চলছে।

কাজের সিভিসি মিরাজ খান ও আসাদুল হক চৌধুরী মিল্টন বলেন, এটি আমাদের নিজেদের শৈশবের বিদ্যালয়। আমরা শতভাগ স্বচ্ছতার সাথে কাজ করছি। এস্টিমেটের বাইরেও আমাদের খরচ বেশি হচ্ছে, তবুও আমরা খুশি। মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা স্কুলের মাঠটিকে খেলার উপযোগী করে তুলতে পারছি। আমরা মাননীয় মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সজল কুন্ড বলেন, ঐতিহ্যবাহী এই মাঠটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। মন্ত্রী মহোদয় আমাদের খেলার মাঠটি উপযোগী করে দেওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞ।

বিদ্যালয়ের শিক্ষক আরাফাত হোসাইন বলেন, মাঠের অব্যবস্থাপনা ও খানাখন্দের কারণে শিক্ষার্থীদের শরীরচর্চা ও খেলাধুলা বন্ধ ছিল। বিষয়টি মন্ত্রী মহোদয়ের নজরে আসায় তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন। এখন মাঠটি খেলার উপযোগী হলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশেও সহায়ক হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে মন্ত্রী মহোদয় ও সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানাই।

স্থানীয়রা মনে করছেন, মাঠটি সংস্কার হলে শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, পুরো এলাকার যুবসমাজ খেলাধুলার সুযোগ পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews