1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
তৈমূরের গণসংযোগে আওয়ামীলীগ বিএনপি জাপা চেয়ারম্যানরা... - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ :
সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার।
সংবাদ শিরনাম :

তৈমূরের গণসংযোগে আওয়ামীলীগ বিএনপি জাপা চেয়ারম্যানরা…

  • আপডেট সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৪৬৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি//

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য, বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মী, জাতীয় পার্টির নেতাকর্মী, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে গণসংযোগ করে রীতিমত সবাইকে অবাক করে দিয়েছেন।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল থেকে বন্দরের ২৫ নং ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে থেকে এ গণসংযোগ শুরু হয়। এতে সর্বদলের, সর্বস্ত্ররের ভোটার ও সাধারণ মানুষরা অংশ নেন। তারা সকলে তৈমূর আলম খন্দকারের হাতি মার্কা পক্ষে ভোট চেয়ে মিছিল করেন এবং সকলের কাছে দোয়া চান।
এতে উপস্থিত ছিলেন সাবেক আওয়ামীলীগের সংসদ সদস্য এস এম আকরাম, বন্দর উপজেলা চেয়ারম্যান বিএনপির আতাউর রহমান মুকুল, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির দেলোয়ার হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির এহসান উদ্দিন আহমেদ, মুছাপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টির মাকসুদ হোসেন, স্বতন্ত্র নির্বাচনে জয়ী ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম টিটু, বন্দর থানা বিএনপির সভাপতি নুর উদ্দিন, সদর থানা ছাত্রদলের সভাপতি কাজী নাহিসুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, পেশাজীবী, নাগরিক ঐক্যের নেতাকর্মী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে দেখা গেছে মিছিলে অংশ নিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews