1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
তুলে নিয়ে প্রেমিককে বিয়ে, পাখির মামলায় কারাগারে স্বামী - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

তুলে নিয়ে প্রেমিককে বিয়ে, পাখির মামলায় কারাগারে স্বামী

  • আপডেট সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪০১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

ফিল্মি স্টাইলে তুলে নিয়ে প্রেমিককে বিয়ে করার ঘটনায় ভাইরাল হওয়া আলোচিত তরুণী ইশরাত জাহান পাখির মামলায় বর নাজমুল হাসান আকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান এ আদেশ দেন।

ইশরাত জাহান পাখির আইনজীবী মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, নাজমুলকে জোর করে বিয়ে করা হয়েছে- এমন অভিযোগে বাদী ইশরাত জাহান পাখির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। প্রকৃতপক্ষে ইশরাত জাহান পাখির সঙ্গে নাজমুলের প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০২০ সালের ডিসেম্বরে ধর্মীয় মতে বিয়ে হয় এবং রাজধানীর মিরপুর এলাকায় দীর্ঘদিন ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর নাজমুল ও পাখির অসম্পূর্ণ কাবিননামা সম্পন্ন করতে রায়ের বাজারের একটি কাজি অফিসে গেলে দেনমোহর নিয়ে জটিলতা দেখা দেয়। পরে নাজমুল ও পাখি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে নাজমুলকে অপহরণ করে বিয়ে করা হয়েছে- এমন অভিযোগ এনে গত ৩ অক্টোবর পাখির বিরুদ্ধে আদালতে মামলা করেন নাজমুল হাসান আকন। পরে ১২ অক্টোবর যৌতুকের অভিযোগ এনে ইশরাত জাহান পাখি স্বামী নাজমুল হাসান ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে পাল্টা মামলা করেন।

পাখির মামলায় আদালত নাজমুল গংদের বিরুদ্ধে সমন জারি করেন। এরই ধারাবাহিকতায় সোমবার আদালতে হাজির হয়ে নাজমুল হাসান জামিনের আবেদন করেন।

আইনজীবী আরও বলেন, পাখির স্বামী নাজমুল পাখির বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা আদৌ সত্য নয় বলে আদালতে প্রতীয়মান হয়। তাই বিচারক নাজমুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাজমুল হাসান আকন পটুয়াখালী সরকারি কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। জেলার মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের জালাল আকনের ছেলে নাজমুল আকন। ইশরাত জাহান পাখি একই উপজেলার কাকড়াবুনিয়ার গাজীপুর গ্রামের মৃত আউয়াল মাতুব্বরের মেয়ে।

সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, অপহরণ করে জোর করে বিয়ের মামলাটি তদন্তাধীন আছে। শিগগিরই আদালতে অভিযোগ দাখিল করার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরের দিকে ফিল্মি স্টাইলে নাজমুলকে তুলে নিয়ে জোর করে বিয়ে করেছে ইশরাত জাহান পাখি- এমন একটি আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। পক্ষে-বিপক্ষে চলে নানা মন্তব্য ও দৃষ্টান্ত বিচারের দাবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews