1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
টাকা ফেরত দিতে চান রাসেল - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

টাকা ফেরত দিতে চান রাসেল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

গারদখানা থেকে আদালতকক্ষে নেয়ার সময় টাকা ফেরত দিতে চান কিনা, যমুনা নিউজের এমন প্রশ্নের জবাবে ইভ্যালির সিইও রাসেল জবাব দেন, তিনি টাকা ফেরত দিতে চান।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রিমান্ড শেষে আদালতে নেয়ার সময় হ্যাঁ সূচক মাথা নেড়ে এমন জবাব দেন রাসেল। এরপর আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করেন আদালত। রিমান্ডের আবেদন বাতিল করে তিন কার্যদিবস তথা আগামী মঙ্গলবারের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

তবে রাসেলের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ মন্তব্য করেছেন, মামলা দিয়ে সমস্যা সমাধান হয় না। জামিনে বের হয়ে আসলেই সমস্যার সমাধান হবে। অন্যদিকে রাসেলের মুক্তির দাবিতে বিচারিক আদালতের সামনে বিক্ষোভ করছেন গ্রাহকরা। শেষে রাসেলকে আদালতে আনার খবরে সেখানে জড়ো হয়েছে বিপুল গ্রাহক। তারা টাকা ফেরত পেতে রাসেলের মুক্তি দাবি করেন। বিক্ষোভরত জনতা বলেন, রাসেল জেলে থাকলে তারা পাওনা আদায় করতে পারবেন না। তাই টাকা ফেরত দেয়ার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি তাদের।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশও করেছেন গ্রাহকরা।

এর আগে, ১৫ সেপ্টেম্বর রাতে গুলশান থানায় আরিফ বাকের নামের এক ভুক্তভোগী মামলার আবেদন করেন ইভ্যালির বিরুদ্ধে সকালে মামলাটি রুজু হয়। মামলার আবেদনে ভুক্তভোগী জানান, গত জুন মাসে কয়েক দফায় পণ্যের কার্যাদেশ দিয়ে সব মূল্য পরিশোধ করা হয়। সাত থেকে ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও তিন মাসেও তা দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে ইভ্যালি অফিসে কয়েকবার যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা দুর্ব্যবহার করেন বলেও আবেদনে অভিযোগ করেন ভুক্তভোগী।

সূত্র ঃ যমুনা টিভি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews