চরমোনাইতে নিখোঁজের চারদিন পরে নবম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার
আপডেট সময় :
মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
৩৬৩
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্ক //
সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোঃ আনোয়ার হাওলাদার এর ছেলে মোঃ সাকিব গত চার দিন আগে নিখোঁজ হয়।নিখোজের চারদিন পরে আজ ০৫-১০-২০২১ তারিখ বেলা ১২ টার দিকে। চরমোনাই ইউনিয়নের রাজারচর পাশের ০৫ নং ওয়ার্ডের বট তলা এলাকার একটি সুপারি বাগানের ডোবার ভিতর থেকে সাকিবের লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এর আগে চরমোনাই ইউনিয়নের রাজারচর এলাকার বট তলায় সাকিবের লাশ দেখে স্থানীয়রা ডাক চিৎকার দিলে সবাই আসে এবং পুলিশকে জানায়। তাৎক্ষণিক পুলিশ ঘটনা স্থানে গিয়ে মৃত্যু সাকিবের লাশ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। স্থানীয় সুত্রে জানাযায় সাকিব নিখোঁজ হওয়ার পরে শাকিলের পরিবার থেকে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো
এবিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাউকে গ্রেফতার করা হয়নি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply