1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ঘটনাস্থলে উপস্থিত না থেকেও মিথ্যা মামলার আসামী সাংবাদিক মুরাদ।। বিভিন্ন মহলের ক্ষোভ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে নৌপথে চাঁদাবাজির সময় ২ জন আটক মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সংবাদ শিরনাম :

ঘটনাস্থলে উপস্থিত না থেকেও মিথ্যা মামলার আসামী সাংবাদিক মুরাদ।। বিভিন্ন মহলের ক্ষোভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪২৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।

প্রতিনিয়তই সাংবাদিকদের উপর হামলা-মামলা বেড়েই চলেছে। একের পর এক হামলা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় এখন দিশেহারা কর্তব্যরত সাংবাদিকরা। আর এবার ঘটনাস্থলে উপস্থিত না থেকেও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার হলেন সাংবাদিক মুরাদ হোসাইন। সাংবাদিক মুরাদ হোসাইন বর্তমানে জনপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্ত নিউজ এর সম্পাদক এবং নবগঠিত বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক। আর এখন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। ঘটনা সূত্রে জানাযায়, গত ১লা নভেম্বর ২০২০ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ১০নং ওয়ার্ডস্থ কেডিসি এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি) বরিশালের বীজ বিপণন কার্যালয়ে কতিপয় সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে তাদের সাথে অফিসের কর্মকর্তা কর্মচারীদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় দুই সাংবাদিক ও বিএডিসি অফিসের আল জুনায়েদ আদেল নামের এক ব্যক্তি আহত হয়। উক্ত ঘটনায় বিএডিসি’র পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। কিন্তু উক্ত মামলায় একটি কুচক্রি মহল ষড়যন্ত্রমূলকভাবে নিরাপরাধ সাংবাদিক মুরাদ হোসাইনকে অন্তর্ভুক্ত করেন। প্রশ্ন থেকে যায় ঘটনাস্থলে উপস্থিত না থেকেও কিভাবে, কার ইঙ্গিতে, কোন তথ্যপ্রমানের ভিত্তিতে সাংবাদিক মুরাদকে উক্ত মামলার আসামি করা হয়েছে? এ ব্যাপারে সাংবাদিক মুরাদ হোসাইন জানান, এ ঘটনা সম্বন্ধে আমি কিছু জানিনা। আমি ঘটনার দিন বিকাল থেকেই সদর নৌ থানা, লঞ্চঘাট, খেয়াঘাট, স্পিডবোট ঘাটে রাত ১০টা পর্যন্ত ছিলাম। সদর নৌ থানার সিসিটিভির ফুটেজ দেখলেই এর প্রমান পাওয়া যাবে। এছাড়াও সদর নৌ থানা পুলিশের একাধিক অফিসার ও কনস্টেবলও আমাকে দেখেছেন। এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী এবং আহত আল জুনায়েদ আদেলের নিকটাত্মীয় মিজানুর রহমান বিস্ময় প্রকাশ করে বলেন সাংবাদিক মুরাদের বিরুদ্ধে মামলা দায়ের হতাশাজনক। সাংবাদিক মুরাদ তখন ঘটনাস্হলেই ছিলোনা। কিন্তু কিভাবে তাকে আসামি করা হলো? মিজান বলেন আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম আমি মুরাদকে এক মুরাদকে একমুহূর্তের জন্য ওই স্থানে দেখিনি। এছাড়াও ঘটনার প্রত্যক্ষদর্শি সদর উপজেলা ছাত্রলীগ নেতা সুজনসহ স্হানীয়রা উক্ত মামলা দায়েরের ঘটনাকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে হতাশা প্রকাশ করেন। তারা সাংবাদিক মুরাদ হোসাইনের বিরুদ্ধে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান। সাংবাদিক মুরাদ হোসাইন ও তার পরিবার এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে রেহাই পেতে পুলিশ কমিশনারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews