1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
কীর্তনখোলার ভাঙনে হুমকির মুখে চরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা।
সংবাদ শিরনাম :

কীর্তনখোলার ভাঙনে হুমকির মুখে চরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৩০১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এস এল টি তুহিন : কীর্তনখোলা নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পরেছে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়াডের পৃর্ব চরআবদানীর ১৩১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ গ্রামবাসীর ফসলি জমি। সরেজমিনে দেখা যায়, পৃর্ব চরআবদানীর এলাকার ১৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় যাতায়াত ও গ্রামবাসীর চলাচলের সড়কটির তিন কিলোমিটার এবং শতাধিক পরিবারের বসত ঘর ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। চরআবদানীর গ্রামের বৃহৎ এলাকা নদী গ্রাস করে নিলেও বাকি অংশটুকু ভাঙনের হুমকিতে রয়েছে। জরুরিভাবে নদী ভাঙন রোধ করা না গেলে চরআবদানী গ্রামটি শুধু কাগজে-কলমে ইতিহাস হয়ে থাকবে। চরআবদানী গ্রামের কৃষক মো. জালাল হাং বলেন, আমি এই গ্রামে জন্ম নেয়ার পর থেকেই দেখতেছি কীর্তনখোলা নদী ভাঙ্গলে দৃশ্য। আমার আপন ভাইসহ পরিচিত অনেক মানুষের ঘর ও ফসলি জমি হারিয়ে গেছে নদীর ভাঙ্গলে। প্রায় ১০ হাজার মানুষের বসবাস ছিল এই গ্রামের আয়চায় কেন্দ্র নিয়ে। কালের বিবর্তনে আর নদী ভাঙ্গলের কারণে হারিয়ে যায় ঘর-বাড়ি আর ফসলি জমি। বিভিন্ন জায়গায় চলে যায় গ্রামের অনেক পরিবার। যেহেতু আমি এই গ্রামের ছেলে, গ্রামের ভালবাসার টানে কোথাও যেতে পারি না। ভাঙণের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় ঘর উঠিয়ে কোনো রকমে থাকার জায়গা করতে হয়। আমার ঘর ও প্রায় পাঁচ একরের বেশি ফসিল জমি এখন নদীতে চলে গেছে, সব হারিয়ে এখন নিঃস্ব আমি। চরআবদানীর গ্রামের অন্যতম সমাজসেবক নুরুল ইসলাম বলেন, এখন কীর্তনখোলার অব্যাহত ভাঙনে ইতোমধ্যে চরবাড়িয়া ও চরআবদানীর এলাকা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বর্তমানে কীর্তনখোলার ভাঙনের কবলে রয়েছে ১৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতোমধ্যে হারিয়ে গেছে বিদ্যালয়ের পাশে থাকা আয়নার প্যাদা জামে মসজিদসহ অসংখ্য স্থাপনা ও গ্রামবাসীর ফসলি জমি। কীর্তনখোলার ভাঙন থেকে জরুরি ভিত্তিতে সরকারি-বেসরকারি এসব স্থাপনা ও গ্রামবাসীর ফসলি জমি রক্ষার জন্য প্রধানমন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি। জানা যায়, ইতোমধ্যে ভাঙনের কবল থেকে রক্ষা পেতে চরবাড়িয়া ও চরআবদানীর গ্রামবাসী কীর্তনখোলা নদীর তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। নিঃস্ব ও অসহায় গ্রামবাসী স্থায়ীভাবে নদী ভাঙন থেকে চরবাড়িয়া ও চরআবদানী গ্রামসহ ১৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। ১৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারুন আর রশিদ বলেন, এতোদিন স্কুলসহ স্কুলে আসার যাতায়াতের পথ পানিতে ভুবে থাকতো। শিক্ষার্থীরা স্কুলে আসতে নানান সম্যসায় পড়তে হতো। এই সম্যসা সমাধানের জন্য রাস্তা তৈরি হল। তবে দুঃখের বিষয় যে আমাদের স্কুলটিই কীর্তনখোলা নদীতে বিলীনের পথে। এখান থেকে অন্য জায়গায় স্কুলটি স্থানান্তর করলে এই গ্রামের অনেক ছেলে-মেয়েদের অন্য গ্রামের গিয়ে শিক্ষা অর্জন করতে হবে। তাতে হুমকির মুখে পড়বে চরআবদানীর গ্রামের অনেক শিক্ষার্থী। বরিশাল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, আমার চেষ্টা করতেছি ওই স্কুলটি ওই গ্রামেরই মধ্যে অন্য কোনো ভালো জায়গায় করার জন্য। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ বলেন, ভাঙন দেখা দেয়ায় ১৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ঘর বাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে স্থানীয় সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। তিনি (প্রতিমন্ত্রী) নদী ভাঙন প্রতিরোধে নতুন প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews