
এস এম শাহ আলম। ৫ মে রাতে কাজিরহাট থানায় মাদক বিরোধী অভিযানে এসআই আনিসুর রহমান এর নেতৃত্বে ১। রিফাত হাওলাদার (২৫) পিতা-হানিফ হাওলাদার সাং-চর উদয়পুর ২। মোঃ রাসেল (৩৫) -মোটর ড্রাইভার পিতামৃত আজমুল হোসেন সাং-চরসোনাপুর উভয় থানা-কাজিরহাট জেলা-বরিশাল নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ-সময় রিফাত হাওলাদার এবং রাসেল মিয়ার হেফাজত হইতে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তাহাদের বিরুদ্ধে নিযমিত মামলা রুজু করা হয়েছে।আজ ৫ মে মঙ্গলবার সকালে তাহাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কথা হয় কাজিরহাট থানার তদন্ত ওসি দীপঙ্করের সাথে তিনি জানান দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে রাসেল রিফাতকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে এরা জড়িত। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে কাউকে কোন ছাড় দেওয়া হবে না।
Leave a Reply