অনলাইন ডেস্কঃ
করোনা মহামারির কারণে গতবারের মতো এবারও হজে যাওয়া হচ্ছে না বাংলাদেশিদের। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব সরকার জানিয়েছে, কোভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজযাত্রীরা হজের সুযোগ পাবেন না। সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে।
এদিকে সৌদি আরবের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, এবার করোনার বিধিনিষেধের কারণে শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ মিলবে। এ বছর সর্বমোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন।
এর আগে ৩ জুন জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও বলেছিলেন, করোনার কারণে সৌদি আরব হজ পালনের অনুমতি না দেওয়ায় গত বছর হজযাত্রী পরিবহণ বন্ধ ছিল। গতবারের মতো এবারও হজযাত্রী পরিবহণ বন্ধ থাকবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply