1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
আমুয়া বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে স্কুলসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়, আহত ৫। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার।
সংবাদ শিরনাম :

আমুয়া বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে স্কুলসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়, আহত ৫।

  • আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৪১৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি মাধ্যমিক টিনসেট স্কুলের ৩টি কক্ষসহ ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। এসময় আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থদের দাবি আগুনে পুড়ে প্রায় অর্ধকোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। মালামাল উদ্ধার করতে গিয়ে অন্তত ৫ ব্যক্তি আহত হয়েছে। ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্থ ও স্থানীয়রা জানান, রাতে বাজারের নৈশ প্রহরীরা নেছারের হোটেলে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার ও স্থানীয় মসজিদে মাইকিং করে আগুনের বিষয়টি জানিয়ে সকলে এগিয়ে আসার আহবান জানানো হয়। খবর পেয়ে কাঠালিয়া ও বামনা ফায়াস সার্ভিসের ২টি ইউনিট দীর্ঘ ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষনে বন্দরের বেশকিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে আমুয়ার আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের টিনসেট ৩টি কক্ষ, নেছারের হোটেল, পলাশের কম্পিউটার দোকান, মাসুদের জুতার গোডাউন, বাবুলের গামের্ন্টসের পোষাকের দোকান, বাবুলেনর জুতার দোকান, শাহ জাহানের মুদি দোকানসহ ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থরা দাবি করেন এতে তাদের অর্ধকোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। মালামাল উদ্ধার ও আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে অন্তত ৫ ব্যক্তি আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও ওসি মোঃ মুরাদ আলী। কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, আমুয়া বন্দরে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছে এমন খবর পেয়ে কাঠালিয়া ও বামনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপান হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরি হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews