1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
অবৈধ ড্রেজার, অপরিকল্পিত ড্রেজিং, নদী নাব্যতা। পাল্টে যাচ্ছে মেহেন্দিগঞ্জের মানচিত্র। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক

অবৈধ ড্রেজার, অপরিকল্পিত ড্রেজিং, নদী নাব্যতা। পাল্টে যাচ্ছে মেহেন্দিগঞ্জের মানচিত্র।

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৫৫৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

সম্পাদকীয়  //

নদীকে শাসন করা ও নদী শাসিত হওয়া দুটোই যখন চলে সমানতালে, তখন অবস্থানের পরিবর্তন ঘটে এবং পাল্টে যায় মানচিত্র।

বলছিলাম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কথা। মেহেন্দিগঞ্জ উপজেলা নদী বেষ্টিত একটি দ্বীপ অঞ্চল। এই দ্বীপ অঞ্চলে অভ্যন্তরিন যাতায়াত স্থলপথে হলেও বাহ্যিক যাতায়াত নদীপথ ছাড়া কোন উপায় নেই। কিন্তু এখানেই মূল সমস্যা হয়ে দাড়িয়েছে মেহেন্দিগঞ্জ বসবাসরত জনগণের জন্য।

মেহেন্দিগঞ্জের চারদিকে নদ-নদীতে লক্ষ করা যায় অবৈধ ড্রেজার দিয়ে অপরিকল্পিত ড্রেজিং। যার ফলে নদীপথের গতি পাল্টে গিয়ে নদী ভাঙ্গন থেকে শুরু করে বসতভিটা নদী গর্ভে চলে গিয়েছে।

মেহেন্দিগঞ্জের সব কয়টি ইউনিয়নে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে এই অপরিকল্পিত ভাবে অবৈধ ড্রেজার দিয়ে বালু খেকোর দল বালু উত্তোলন করার কারনে। এবং অনেকাংশে নাব্যতার জন্য নদীপথে লঞ্চ ট্রলার চলাচলে ব্যাঘাত ঘটছে।

দেখা যায়, কালাবদর নদীর পাতারহাট বন্দর’র নতুন ষ্টীমারঘাট’র স্থানে অপরিকল্পিত ড্রেজিং’র ফলে নদীতে বিশাল বিশাল চর পরে লঞ্চ ট্রলার যাতায়াতের বাধা সৃষ্টি করছে এবং লেঙ্গুটিয়ার নদীর পার দিয়ে বিশাল চর পরেছে ও নদীর এপারে সিন্নিরচর এলাকায় নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।

এছাড়াও, ০৫ নং মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর, রুকুন্দি এলাকায় ভাঙ্গনের কারনে দিনাদিন শতাধিক বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের অবস্থা আরো নাজুক অবস্থা, দুইটি প্রাইমারি স্কুল ও একটি মাদ্রাসা নদী গর্ভে, জাঙ্গালীয়া ইউনিয়নের সাত গাঁ আজিজিয়া দাখিল মাদ্রাসা ৩ বার ভাঙ্গনের কবলে পরার কারনে বেহাল অবস্থা, গোবিন্দপুর ইউনিয়নের অস্তিত্ব নেই কোন, শ্রীপুর ইউনিয়নের দক্ষিন পাশ দিয়ে ভাঙ্গনের কারনে নদীর গতিপথ পালটে গিয়ে হুমকীর মুখে শ্রীপুর ইউনিয়নবাসী। ভাসানচর ইউনিয়নে যেমন ভাঙ্গনের সৃষ্টি হয়েছে তেমনি আবার নদীর মাঝে চর পরে লঞ্চ চলাচলে বাধাগ্রস্ত হয়।

০৩ নং চর এককরিয়া ইউনিয়নের ০১ নং লতা ওয়ার্ডের লালখারাবাদ’র নদীতে বিশাল চরের কারন লঞ্চ চলাচল তো দুরের কথা খেয়া পারাপার ও করা সম্ভব হয়ে উঠছে না।

জয়নগর ইউনিয়নে দুটি প্রাইমারী স্কুল নদী ভাঙ্গনের কবলে পরে তলদেশে নিমজ্জিত, জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফালী নতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গনে নিয়ে গেছে, এভাবেই এই অঞ্চলের শিক্ষাব্যবস্থা কঠিন থেকে আরো কঠিন হিতে চলেছে।

এছাড়াও ১নং আন্দামানিক, ২নং লতা, ৩নং চরএককরিয়া, ৪নং উলানিয়া , ৬নং বিদ্যানন্দন পুর,৮ংচরগোপালপুর, ১০নং আলিমাবাদ, ১২নং দরিচর খাজুরিয়া ,১৫নং জয়নগর ইউনিয়নে লাইসেন্স বিহীন অবৈধ ড্রেজার দিয়ে অপরিকল্পিত ভাবে এর কাজ করে আসছে যার ফলে নদীর পার ভেঙ্গে গিয়ে আবাদি জমি বিনষ্ট হয় এবং পরিবেশ বিপর্যয়ের মুখে পরে।

লালখারাবাদ তাজউদ্দিন এর খেয়াঘাটের ওখানে এখনও বালূ কাটার ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়, চানপুর ও উলানিয়ার মাঝামাঝি ফজরগঞ্জ এলাকায় দেখা যায় নি এর কোন ভিন্নমাত্রা।

বর্তমানে এসব চিত্র হওয়ার পেছনে নেপথ্যে কারন রয়েছে অপরিকল্পিত ড্রেজিং, লাইসেন্স বিহীন ড্রেজার ব্যবহার করে এই ড্রেজিং’র কারনে ভেঙ্গে যায় হাজারো পরিবারের সপ্ন ও বসতভিটা।

জনমনে প্রশ্ন, এই আত্মঘাতী ড্রেজার গুলো কি প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে নাকি দেখেও না দেখার ভান করে চলছে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই অভিযোগ করেন যে, যারা এই লাইসেন্স বিহীন অবৈধ ড্রেজার চালায় এবং নদী থেকে বালু উত্তোলন করে তারা দলীয় সীল গায়ে লাগিয়ে এরপর এই কাজ করে।

ধারণা করা যায়, বালুখেকোর দল অবৈধ ভাবে লাইসেন্স বিহীন ড্রেজার ব্যবহার করে বছরে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা আয় করে, যার একটা অংশ বড়ো কর্তা বাবুদের পকেটে যায় বলে এরা সব সময় ধরা ছোয়ার বাইরে থেকে যায়।

যেখানে পানি উন্নয়ন বোর্ড থেকে নদী ভাঙ্গন রোধ করার জন্য নদীতে ব্লক স্থাপন থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন, সেখানে আঞ্চলিক পর্যায়ের বালুখেকোর দল নদীর গভীর থেকে বালু উত্তোলন করে নেয় এতে আবাদী জমির পরিমাণ দিন দিন কমে যায় এবং পরিবেশ বিপর্যয়ের মধ্যে পরে।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ’র সাথে আলাপকালে এই প্রতিবেদককে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ড্রেজার জব্দ ও জরিমানা করা হয়েছে। এবং আমাদের এ কার্যক্রম অব্যাহত আছে।

বরিশাল ০৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ’র সাথে আলাপকালে তিনি সাংবাদিকদের জানান, বর্তমান সরকার নদী খনন থেকে শুরু করে নদী নাব্যতা ফিরিয়ে আনার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে এছাড়াও এই মেহেন্দিগঞ্জ উপজেলাটি নদী বেষ্টিত ও ভাঙ্গন কবলিত এলাকা, এখানে যারা অবৈধ ড্রেজার দ্বারা অপরিকল্পিত ভাবে ড্রেজিং করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার জন্য আমি অনুরোধ করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews