1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
অবশেষে ঘাতক মাকে ৪৫ দিন পর আটক করেছে পুলিশ। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

অবশেষে ঘাতক মাকে ৪৫ দিন পর আটক করেছে পুলিশ।

  • আপডেট সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ

৪৫ দিন বয়সের মেয়েকে একাকি ঘরে গলাটিপে হত্যা করে পুকুরের পানিতে নিক্ষেপ করেছে গর্ভধারিনী মা। ঘটনার সাতদিন পর থানা পুলিশ এ হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করে ঘাতক মা সিমা বেগমকে (২৬) গ্রেফতার করেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা উমেদআলী গ্রামের।
মঙ্গলবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ হারুন-অর রশিদ জানান, কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেন মেলকারের স্ত্রী সিমা বেগম তার শিশু কন্যা রুকাইয়াকে নিয়ে উমেদআলী গ্রামের বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে সিমার বাবা মৃত আব্দুল হালিম আকনের ঘর থেকে ৪৫দিন বয়সের শিশু কন্যা রুকাইয়া নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর বাড়ির পুকুর থেকে শিশু কন্যা রুকাইয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
এসআই আরও জানান, স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শন করে প্রাথমিক তদন্তে পুরো বিষয়টি রহস্যজনক বলে মনে হয়। পরবর্তীতে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে থানার ওসি মোঃ আফজাল হোসেনের নির্দেশে পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হয়। একপর্যায়ে শিশুটিকে হত্যার বিষয়টি স্পষ্ট হলে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়।পরবর্তীতে সোমবার দুপুরে জেলা ডিএসবির সহকারী পুলিশ সুপার ইকবাল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুর গর্ভধারীনি মা সিমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। ব্যাপক জিজ্ঞাসাবাদে সোমবার দিবাগত রাতে ঘাতক সিমা বেগম তার গর্ভের শিশু কন্যা রুকাইয়াকে গলাটিপে হত্যার দায় স্বীকার করেন। তিনি (সিমা) জানিয়েছেন, তার কাছে নাকি জ্বীন আসে। তখন তিনি পৃথীবির সকল কিছু ভুলে যান। যা কিছু হয়েছে তার (জ্বীনের) নির্দেশে হয়েছে বলেও সিমা বেগম স্বীকার করেন।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় নিহত শিশুর বাবা দেলোয়ার হোসেনের অজ্ঞাতনামা আসামি করে পূর্বের দায়ের করা হত্যা মামলায় সিমা বেগমকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews