বরিশালে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এক নারী ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার।
আপডেট সময় :
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
৪৩৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্ক ::
বরিশালে সোনালী ব্যাংকের (অবসরপ্রাপ্ত) এক নারী ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (সোমবার ২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে মৃতের নিজ বাসভবন “শুভ্র নীর” থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সালেহা বেগম (৬৭) নামের ওই নারী সোনালী ব্যাংকের প্রিন্সিপাল (অবঃ) অফিসার ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক এবং উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃজিমুল করিম জানান, সকাল ৭টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তিনি আরো জানান, তার মেয়েরা আসার পর আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply