হিজলায় যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার।
আপডেট সময় :
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
৫৯৩
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের হিজলা উপজেলায় সোহেল হাওলাদারের মেয়ে মুক্তা আক্তার( ১৯) নামের এক যুবতীকে ধর্ষণের চেষ্টা মামলার আসামি মনির বাহিনির অন্যতম সদস্য, পাশ্ববর্তী কাজিরহাট থানার ভোংগা মিয়ার হাটের মোবারক সরদারের লম্পট পুত্র সিরাজ সরদার( ২৪)কে হিজলার জোনা মার্কেট থেকে গ্রেফতার করছে হিজলা থানা পুলিশ। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পত্তনীভাঙ্গা গ্রামে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানাযায়,হতদরিদ্র মা সান্ত্বনা বেগম অন্যের বাসায় ঝিঁয়ের কাজ করেন।এ সুযোগে বকাটে সিরাজ মুক্তা আক্তারের বাড়িতে গিয়ে পানি খাওয়ার ছলনা করে খালি ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে মুক্তাকে কুপ্রস্তাব দেয়।কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মুখচেপে ধরে বলে প্রস্তাবে রাজি না হলে হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তোকে জবাই করে ফেলব। লম্পটের হাত থেকে বাঁচার চেষ্টা করলে, ধস্তাধস্তির একপর্যায়ে মুক্তার হাতে আঘাত লাগে বলে দাবি করেন মেয়ের মা। মেয়ের মা সান্ত্বনা বেগম আরো বলেন, থানায় অভিযোগ করায় স্থানীয় সন্ত্রাসী মনির বাহিনির লোকজন ক্ষিপ্ত হয়ে আমাদেরকে সকাল থেকে দুপুর প্রর্যন্ত গৃহবন্দী করে রাখে এবং জাীবনে শেষ করে দেওয়ার হুমকি দিতে থাকে ।নিরুপায় হয়ে থানাকে অবগত করলে, হিজলা ও কাজিরহাট থানার পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করেন।কাজিরহাট থানার ভোংগা মিয়ার হাটের মৃত আফছারুল ইসলাম মন্টু মীয়ার পুত্র মনির মীয়া( ৩৫),মালেক হাওলাদারের পুত্র আছিব হাওলাদার( ২৮), সুফিয়ান খন্দকারের পুত্র সোলেমান (২৯) সহ৩০/৩৫ জন তাদেরকে গৃহবন্দী করে রাখে বলেও জানায় সান্ত্বনা বেগম। একাধিক সুত্র জানায়,এ ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ দুলাল বেপারি বলেন,বিষটি মেয়ের মা আমাকে জানিয়েছেন।মেয়েটা আমার ওয়ার্ডের বাসিন্দা কিন্তু ছেলের বাড়ি অন্য থানায় তবে ঘটনাটি দুঃখজনক। এ ব্যাপারে জানতে চাইলে হিজলা থানা উপপরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামান বলেন, ২৪ সেপ্টেম্বর ভিক্টিম মুক্তা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ১০ এর ধারা মোতাবেক একটি মামলা করেন। মামলা নাম্বার ৬। আসামি গ্রেফতার করা হয়েছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply