বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাড়াশি অভিযান চালিয়ে ১৪ জন দালাল আটক করেছে র্যাব-৮।
আজ রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা এই অভিযান চালায় তারা। এ সময় আটক ১৪ জনের মধ্যে ১২ জনকে ১ মাস করে কারাদণ্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর। এছাড়া একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে র্যাব।
র্যাব-৮ কর্মকর্তা কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি প্রতিষ্ঠানে জনগণকে নির্ভেজাল সেবা পাইয়ে দেয়ার জন্য র্যাবের দালাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply