1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
উচ্চশিক্ষায় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১
সংবাদ শিরনাম :

উচ্চশিক্ষায় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪৭৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

উচ্চতর শিক্ষায় ভর্তি এবং চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার আগে ডোপটেস্ট বা বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায়। কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, মো. ফরিদুল হক খান ও পীর ফজলুর রহমান সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যসহ সকল শহীদ, ২১ আগস্টে শাহাদাত বরণকারী এবং করোনা মহামারীতে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

চলমান কভিড-১৯ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ ও অধীনস্থ অন্যান্য সংস্থাসমূহের গৃহীত সার্বিক আইন-শৃঙ্খলা ও অন্যান্য কার্যক্রমের আলোকে প্রণীত প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়।

পুলিশ সদস্যদের আবাসিক সমস্যা সমাধানে নির্দিষ্ট জোন বা ক্যাম্পাসে প্রয়োজনে বহুতল ভবন নির্মাণ করে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করা হয়।

দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরো গতিশীল ও জোরদার করার লক্ষ্যে বিএসটিআই এর আদলে ডোপটেস্ট বা বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটি পৃথক প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়।

মাদক সংক্রান্ত মামলার আসামীগণ যাতে ফাকফোকড় দিয়ে বের হতে না পারে, সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়। ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় মাদকের বিরুদ্ধে প্রচার-প্রচারণা জোরদার করার সুপারিশ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, দুই বিভাগের অধীনস্থ সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থতি ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews