1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
দেশে ১ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ৪৭। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশ :
ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার।
সংবাদ শিরনাম :

দেশে ১ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ৪৭।

  • আপডেট সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৬৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ
দেশে করোনাভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। সংক্রমণের সঙ্গে বাড়ছে মৃত্যুও। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। যা এক মাসের মধ্যে সর্বোচ্চ। ৯ মে এর চেয়ে বেশি ৫৬ জনের মৃত্যু হয়েছিল। আগের দিন মারা যায় ৩৯ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১১৮ জন। একদিনে নতুন করে আরও ২৪৩৬ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। শনিবার শনাক্ত হয়েছিল ১৬৩৭ জন। আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা বেশি হওয়ায় শনাক্তও বেড়েছে। সবমিলিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৮ লাখ ২৬ হাজার ৯২২। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ২৪২ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৬ হাজার ২৬৬ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ৭ এপ্রিল রেকর্ড ৭৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা ১২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যু হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ৫১২টি ল্যাবে ১৮ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৭৫ হাজার ১১২টি নমুনা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ লাখ ৩ হাজার ৪১১টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৬ লাখ ৭১ হাজার ৭০১টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। একদিনে যারা মারা গেছেন, তাদের ৩২ জন পুরুষ আর নারী ১৫ জন। এদের ৪২ জন সরকারি হাসপাতালে, তিনজন বেসরকারি হাসপাতালে ও বাসায় দুজন মারা যান। তাদের মধ্যে ২৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, আটজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চারজনের বয়স ৪১ থেকে ৫০ বছর, পাঁচজনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং একজনের ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৫ জন ঢাকা বিভাগের, নয়জন চট্টগ্রাম বিভাগের, ছয়জন রাজশাহী বিভাগের, আটজন খুলনা বিভাগের, একজন বরিশাল বিভাগের, দুজন সিলেট বিভাগের, চারজন রংপুর বিভাগের এবং দুজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত মৃত ১৩ হাজার ৩২ জনের মধ্যে ৯ হাজার ৪৩৮ জন পুরুষ এবং ৩ হাজার ৬৮০ জন নারী।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১১৩২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৬৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৪৬ হাজার ৭৮৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২২ হাজার ১৬৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৪ হাজার ৬১৮ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews