
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা জাতীয় পার্টির ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
নবগঠিত কমিটির আহবায়ক হয়েছেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে ও সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
এছাড়া অন্যান্য সদস্যরা হলেন এবিএম রুহুল আমিন হাওলাদার, গোলাম কিবরিয়া টিপু এমপি নাসরিন জাহান রতনা এমপি, জাহাঙ্গীর হোসেন মানিক, ফখরুল আহসান শাহজাদা মুন্সি, বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, এসএম রহমান পারভেজ, নাসির উদ্দিন সাথী ও রফিকুল ইসলাম গফুর।
বিবৃতিতে জানানো হয় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এর সুপারিশে এবং বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব রানা মোহাম্মদ সোহেল এমপি’র আবেদন-এর প্রেক্ষিতে বরিশাল জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে নবগঠিত জেলা কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন তাপস বলেন, দেশের জনগণ তাদের নায্য দাবি – দাওয়া ও অধিকার পূরণে জাতীয় পার্টির ওপর ভরসা করতে চায়৷ আমরাও চাই জনগণকে সঙ্গে নিয়ে পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মান করতে। বরিশাল অঞ্চলের গণমানুষের পাশে দাঁড়াতে দলীয় হাইকমান্ড আমাদের এই দায়িত্ব দিয়েছে।
Leave a Reply