1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে সাংবাদিক রোজিনার ওপর হামলা ও মামলার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে নৌপথে চাঁদাবাজির সময় ২ জন আটক মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান।
সংবাদ শিরনাম :

বরিশালে সাংবাদিক রোজিনার ওপর হামলা ও মামলার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪০৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে নির্যাতন ও মামলা দিয়ে পুলিশে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বরিশালের সাংবাদিকেরা। সাংবাদিক নির্যাতনে জড়িতের বিচার করাসহ রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মঙ্গলবার এক প্রতিবাদ বিক্ষোভ হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন একত্মতা প্রকাশ করে অংশ নেয়। বেলা সোয়া ১২টার দিকে শতাধিক সাংবাদিকের বিক্ষোভ মিছিলটি অশ্বিনী কুমার হলের সামনে সদর রোড হয়ে বিবির পুকুরপাড় হয়ে রিপোর্টার্স ইউনিটির সামনে গিয়ে শেষ হয়।
এর পূর্বে রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক নজরুল বিশ্বাসের সভাপতিত্বে অশ্বিনী কুমার হলের সম্মুখে ঘণ্টাব্যাপি মানবন্ধন করে সাংবাদিকেরা। এতে সংহতি প্রকাশ করে সাংবাদিকদের একাধিক সংগঠন। এখানে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, বর্তমান সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার এবং দৈনিক প্রথম আলো পত্রিকার বরিশাল অফিসপ্রধান এম. জসীম উদ্দিন প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দ রোজিনার ওপর এই হামলা ও মামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এবং নারী সাংবাদিককে দ্রুত মুক্তি দেওয়ার দাবি রাখেন। এসময় সাংবাদিকেরা হুঁশিয়ারি উচ্চরণ করে বলেন, স্বল্পসময়ের মধ্যে রোজিনাকে মুক্তি না দিলে সাংবাদিক সমাজ দাবি আদায়ে আন্দোলন ঘোষণা দিয়ে মাঠে নামবে, যা বরিশাল থেকেই শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে আটকে নির্যাতন করা হয়। রাতে তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং তার বিরুদ্ধে একটি মামলাও করে সংশ্লিষ্টরা।
এদিকে প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে নির্যাতন ও মামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ‘নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল। সংগঠনটির সভাপতি হাসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক খন্দকার রাকিব মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে সাংবাদিক নেতৃত্ব রোজিনার ওপর হামলা ও মামলায় জড়িতদের বিচারের আওতায় আনাসহ শাস্তির দাবি রাখেন। এবং আলোচিত নারী সাংবাদিককে শিগগিরই মুক্তি দাবি জানিয়েছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews