1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশাল আ’লীগ নেতা তৌহিদের বিরুদ্ধে ব্যবসাপ্রতিষ্ঠান লুট মামলা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।
সংবাদ শিরনাম :

বরিশাল আ’লীগ নেতা তৌহিদের বিরুদ্ধে ব্যবসাপ্রতিষ্ঠান লুট মামলা

  • আপডেট সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৯৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মো. তৌহিদুল ইসলামসহ ৪ জনের ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাটের অভিযোগ এনে মামলা করা হয়েছে। বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী কেএম শহীদুল্লাহ শহিদ বাদী হয়ে রোববার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে মামলাটি করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে ঘটনাসংশ্লিষ্ট থানা বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।

বাদী এজাহারে উল্লেখ করেন, গত বুধবার মধ্যরাতে নগরীর পুলিশ লাইন রোডের শাড়ি ও পোশাকের দোকান বরিশাল ফ্যাশন হাউজ এবং একই ভবনের কিচেন চাইনিজ রেস্তোরাঁর তালা ভেঙে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. তৌহিদুল ইসলামসহ আসামিরা মালামাল ও নগদ টাকা লুটপাট করে।

বাদীর আইনজীবী কাজী মুনির সন্ধ্যায় মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ মামলাটি গ্রহণ করে কোতয়ালি থানা পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তবে মামলার এজাহারে আনীত অভিযোগসমূহ অস্বীকার করে আসামি আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম বলেন, ‘তার মালিকানাধীন ভবন ভাড়া নিয়ে হাজী শহিদ ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসলেও সম্প্রতি তার চুক্তি শেষ হয়েছে। এদিকে বিদ্যুৎ বিভাগ থেকে দেড় বছরের বকেয়া বিলের জন্য একাধিকবার নোটিস দেওয়া হয়। কিন্তু হাজী শহিদ তা পরিশোধ করেননি।

গত বুধবার সেই বিল আনতে প্রতিষ্ঠানের গিয়েছিলেন তিনি। কিন্তু সেই ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেওয়া হয়েছে, দাবি করেন আওয়ামী লীগ নেতা তৌহিদ।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews