1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে জেলা প্রশাসন এর উদ্যোগে ১২০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।
সংবাদ শিরনাম :

বরিশালে জেলা প্রশাসন এর উদ্যোগে ১২০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৮০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সুবিধাবঞ্চিত শিশুরা নিরুপায় হয়ে পথের ধারে বসে থাকে একটু সহানুভূতি অথবা কিছু পাওয়ার আশায়। এরা স্বপ্ন দেখে খোলা আকাশের নিচে, ঘুমায় পথের কোলঘেঁষে। এদের কারো নেই বাবা, কারো নেই মা, করোবা উভয় নেই। ওদের পরনে নেই ভালো জামা-কাপড়। বঞ্চিত এই শিশুগুলো একটা ছেঁড়া জামা পরে বছর পার করে দেয়। আজ তাদের পাশে এসে দাঁড়িয়েছে বরিশালের মানবিক জেলা প্রশাসক হিসেবে খ্যাত জসীম উদ্দীন হায়দার। আজ ১১ মে বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমীর অস্থায়ী কার্যালয় (সাউথ কিং) এর দোতালায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নিজ উদ্যোগে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিসঅ্যাডভেন্টেজ চিলড্রেনের (এসএনডিসি) আয়োজনে ১২০ জন সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসান রশিদ মাকসুদ, এসএনডিসির উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা, সভাপতি শফিকুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক তানজীল ইসলাম শুভ, সঙ্গীতশিল্পী জহিরুল হাসান সোহেলসহ সংগঠনের সদস্যরা। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সুবিধা বঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন। এসময় জেলা প্রশাসক বলেন, সমাজের বিত্তবানরা যদি এসকল কোমলমতি পথশিশুদের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজে আর পথশিশু বলে কিছু থাকবে না। এরাই আগামীর ভবিষ্যৎ তাই তাদের দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আসুন আমরা এসকল সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews