1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
লেবু ও সাইট্রিক অ্যাসিড কেন খাবেন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।
সংবাদ শিরনাম :

লেবু ও সাইট্রিক অ্যাসিড কেন খাবেন

  • আপডেট সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৮২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইংরেজিতে বলা হয় Non Specific Immunity। এ ধরনের ক্ষমতার ফলে কোনো জীবাণু শরীরে প্রবেশ করলে সহজেই ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, অর্থাৎ সেক্ষেত্রে রোগজীবাণু ভ্যাকসিনের ভূমিকা পালন করে।

তবে যদি শরীরে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে, তাহলে ওই জীবাণু রোগ সৃষ্টি করে। বর্তমান করোনা পরিস্থিতিতে সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

ছোটবেলা থেকে পুষ্টিকর খাবার খেয়ে দৈহিক বৃদ্ধিপ্রাপ্ত সুস্থ ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। তবে প্রতিদিনের খাবারের ধরনও আক্রান্ত রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে ভূমিকা রাখে। প্রাত্যহিক জীবনে যেসব খাবার রোগ প্রতিরোধে সহায়তা করে, তার মধ্যে প্রাণিজ আমিষ (দুধ, ডিম, মাংস, মাছ), সবুজ শাকসবজি, লেবুজাতীয় ফল উল্লেখযোগ্য।

করোনার প্রকোপের পর সবাই বেশি করে লেবু বা লেবুজাতীয় ফল খাওয়ার কথা বলছেন, যা প্রতিদিনের খাবারে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কারণ হিসাবে বলা হচ্ছে, এর ভেতরে যথেষ্ট পরিমাণ ভিটামিন সি রয়েছে।

ভিটামিন সি সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেবুজাতীয় ফলকে বলা হয় Citrus fruit, অর্থাৎ এর ভেতরে রয়েছে যথেষ্ট পরিমাণ সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডের ওপর আমার বেশকিছু গবেষণা রয়েছে। গবেষণায় দেখা যায়, এই অ্যাসিড খাদ্যে যোগ করলে সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

সাইট্রিক অ্যাসিড একটি দুর্বল অর্গানিক অ্যাসিড, যার রাসায়নিক সংকেত CHOY। এটি ব্যাপক ব্যবহারের জন্য রাসায়নিকভাবে কারখানায় তৈরি করা হয়। দেখতে অনেকটা সাধারণ লবণের মতো। কারখানায় প্রস্তুতকৃত সাইট্রিক অ্যাসিড খাদ্য সংরক্ষণ, খাবারের স্বাদ বৃদ্ধিসহ জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। কোনো কোনো গবেষণায় মুরগির খাদ্যে সাইট্রিক অ্যাসিড যোগ করে দেখা গেছে, এটি মুরগির হাড়ের গঠন, ওজন বৃদ্ধিসহ সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা ও জীবনীশক্তি বৃদ্ধিতে সহায়ক। মুরগির পরিপাকক্রিয়ার সঙ্গে মানুষের পরিপাকক্রিয়ার সাদৃশ্য থাকায় মুরগির ওপর গবেষণালব্ধ ফলাফল মানুষের ওপর প্রয়োগ করা যায়।

সুইজারল্যান্ডের একাধিক গবেষণায় দেখা যায়, ব্রয়লার খাদ্যে ০.৫ শতাংশ সাইট্রিক অ্যাসিড যোগ করার পর ব্রয়লারের সুস্থতাসহ জীবনীশক্তি অনেক বেশি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাধিক গবেষণায় দেখা গেছে, ব্রয়লার খাদ্যে ০.২৫ থেকে ০.৭৫ শতাংশ সাইট্রিক অ্যাসিড যোগ করলে টিকা দেওয়া ব্রয়লার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়। এটি প্রমাণ করে, যদি কোনো ভাইরাস শরীরে প্রবেশ করে তবে সাইট্রিক অ্যাসিড দ্রুত সেই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করে।

সাইট্রিক অ্যাসিড আমরা প্রায়ই লেবু বা লেবুজাতীয় ফলের মাধ্যমে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। এটি ভালো সংরক্ষক হিসাবে জ্যাম, জেলিসহ বিভিন্ন আচারে যোগ করা হয়। যেহেতু এটি একটি জৈব অ্যাসিড, তাই খাদ্যের মাধ্যমে এটি গ্রহণ করায় এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং বিশ্বের বিভিন্ন দেশ এটিকে খাদ্য অনুষঙ্গ হিসাবে গ্রহণের অনুমতি দিয়েছে।

অমি বিশ্বাস করি, করোনা প্রকোপের এই দুঃসময়ে সাইট্রিক অ্যাসিডসমৃদ্ধ খাবার খুবই উপকারী। শুধু করোনায় নয়, এটি খাওয়ার অভ্যাস করলে তা অন্য রোগ প্রতিরোধেও সহায়ক হবে। এমনটিও হতে পারে, কেবল ভিটামিন সি নয়, মূলত লেবুজাতীয় ফলে থাকা সাইট্রিক অ্যাসিডই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অধিক সহায়ক।

ড. খান মো. সাইফুল ইসলাম : অধ্যাপক, পশু পুষ্টি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews