1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুটি তদন্ত কমিটি গঠন, দুই লঞ্চের রুট পারমিট বাতিল; ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুটি তদন্ত কমিটি গঠন, দুই লঞ্চের রুট পারমিট বাতিল; ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৪৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিটও বাতিল করা হয়েছে।

বুধবার, মার্চ ১৮, ২০২৬, এই দুর্ঘটনায় একজন নিহত, একজন আহত ও অন্তত একজন নিখোঁজ রয়েছেন। গতরাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, গঠিত তদন্ত কমিটিগুলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। তদন্তে যারাই দায়ী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আহতদের চিকিৎসার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ও আহতদের চিকিৎসায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আহত এক নারী বর্তমানে অন্তঃসত্ত্বা। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মা ও গর্ভের সন্তান—উভয়ই এখন আশঙ্কামুক্ত রয়েছেন।

গতকাল সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে অপেক্ষমাণ একদল যাত্রীকে একটি লঞ্চ ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতের নাম সোহেল ফকির (২২)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চর খাগকাটার বাসিন্দা।
এই ঘটনার পর থেকে সোহেলের বাবা মিরাজ হোসেন (৫২) নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় সোহেলের স্ত্রী রুবি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews