1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে জুতার কারখানার আগুন নেভাতে গিয়ে আহত ২ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা। মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে।
সংবাদ শিরনাম :

বরিশালে জুতার কারখানার আগুন নেভাতে গিয়ে আহত ২

  • আপডেট সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩০৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক  //

বরিশালে বিসিক শিল্প নগরীতে রপ্তানীমুখি শিল্প প্রতিষ্ঠান ফরচুন সুজ নামের একটি জুতা তৈরির কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর কাউনিয়া এলাকার বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজের কারখানার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় আগুন নেভাতে গিয়ে ফরচুন সুজের দু’জন কর্মী আহত হন। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরচুন সুজ কোম্পানির একাধিক শ্রমিক জানান, কারখানার দোতলায় অবস্থিত গুদাম থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে যায় এবং আগুন নেভানোর কাজে অংশ নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বেল্লাল উদ্দিন ফরচুন সুজের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের অগ্নিনির্বাপন ও উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে জানতে চাইলে বেল্লাল উদ্দিন বলেন, এটি তদন্ত করে জানা যাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

ফরচুন সুজের ফ্যাক্টরি ম্যানেজার মো. জামাল হোসেন জানান, আগুন নেভাতে গিয়ে প্রডাকশন সুপারভাইজার মো. সাইফুল ইসলাম (৩০) এবং ইলেকট্রিক্যাল সুপারভাইজার মো. আল আমিন (২৮) আহত হয়েছে। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, ফরচুন সুজের কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ক্ষতক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews