
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় মেহেন্দিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসু, উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ফিল্ড স্কুলের সদস্য, স্থানীয় কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, PARTNER প্রকল্পের কার্যক্রম কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, প্রধান অতিথি জনাব শহিদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসু,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সাংবাদিক’সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তারা আরও বলেন, কৃষিকে লাভজনক ও আধুনিক করতে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষকদের সচেতনতা ও প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের ফিল্ড স্কুল কংগ্রেস কৃষকদের বাস্তব অভিজ্ঞতা বিনিময় ও নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে সহায়ক ভূমিকা পালন করবে।
Leave a Reply