1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মেহেন্দিগঞ্জে ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ।

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// খরিফ-২/২০২৬-২৭ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেহেন্দিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের প্রায় আড়াই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার, ২৯ জুন সকাল ১টায় উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে উপসি আমন ধানের বীজ, রাসায়নিক সার, এবং নারিকেল, আম, কদবেল, অর্জুন, নিম, লেবুসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। এছাড়াও মরিচ ও গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করা হয়। বিতরণের সামনে ড্যাপ সার, জৈব সার ও বিভিন্ন বীজের বস্তা সাজিয়ে রাখা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসু-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।
বিতরণ অনুষ্ঠানে ইউএনও মোঃ রিয়াজুর রহমান বলেন, “বৃক্ষ রোপণ বেশি করে করতে হবে।
বর্তমান সরকারের প্রধান উপদেশ হলো পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো। আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি পরিবারে সন্তান জন্মের পর তাদের নামে একটি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেছেন। বৃক্ষ আমাদের জ্বালানি থেকে শুরু করে অক্সিজেন, ফল, ছায়া, কাঠ দেয়। পরিবেশ রক্ষায় এর কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, সরকার কৃষকবান্ধব। বিনামূল্যে এই উপকরণ পেয়ে কৃষকরা যাতে উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হতে পারেন, সেজন্যই এই উদ্যোগ।
বিনামূল্যে বীজ, সার ও চারা পেয়ে কৃষকদের মুখে ছিল স্বস্তির হাসি। তারা মনোযোগ দিয়ে কর্মকর্তাদের কথা শোনেন এবং সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি বাড়িতে বৃক্ষ রোপণের অঙ্গীকারও করেন তারা।
এসময় সংশ্লিষ্ট অফিস এর উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কায়সার উদ্দিনসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews