1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
হিজলায় ফসলের সাথে এ কেমন বর্বরতা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
নোটিশ :
ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার।
সংবাদ শিরনাম :

হিজলায় ফসলের সাথে এ কেমন বর্বরতা।

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৬৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

রোমান হোসেন নোমান //

বরিশাল জেলার হিজলা উপজেলার ২নং মেমানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এক পান চাষীর পানের বড়জে গভীর রাতে দুষ্কৃতকারীরা লবণ ছিটিয়ে প্রায় শতাধিক পানের বড়জ ক্ষতি করেছে।

গত ০৪/০৭/২০২১ খ্রিস্টাব্দ দিবাগত গভীর রাতে কে বা কারা আবুল বেপারির পানের বড়জে এ কাণ্ড ঘটিয়েছে। এ ব্যাপারে মেমানিয়া ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য বেললাল ফকির আমাদেরকে বলেন ঘটনাটি স্পর্শকাতর এবং দুঃখজনক হলেও সত্যি। আমাকে অবহিত করার পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি এবং তাদেরকে বলেছি দ্রুত পানির পাম্প লাগিয়ে পানি স্প্রে করে লবণ মুক্ত করার জন্য। তবে এ ঘটনাটি কে বা কারা করেছে যেহেতু রাত্রের ঘটনা সেটা জানা যায়নি। তবে যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা দেশ ও সমাজের শত্রু। কারণ মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে কোন ফসলের সাথে নয়। তবে এ ব্যাপারে আমি ভুক্তভোগী আবুল ব্যাপারিকে বলেছি আগে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার জন্য।

এ ঘটনাটি প্রশাসন যেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে। আর যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সরেজমিনে ঘটনার দুইদিন পরে উক্ত পানের বড়জে গিয়ে দেখতে পাই, অধিকাংশ পানের লতা লালচে আকার ধারণ করেছে। স্থানীয় অনেক পান চাষী বলেছে তাৎক্ষণিক পানি দেওয়ার কারণে অনেকটা বিপদমুক্ত হয়েছে পান গাছ গুলো। তারপরেও অধিকাংশ লতা দুই চার দিনের ভিতরে মারা যাবে। ঘটনাটি নেক্কারজনক আমরা জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে বিচার চাই বলে স্থানীয়রা অভিমত প্রকাশ করেছেন। তবে উক্ত পানের বড়জের মালিক মোঃ আবুল ব্যাপারির কাছে জানতে চাওয়া হলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এলাকায় কখনো এ ধরনের ঘটনা আমি আশা করিনি। তবে যারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের আমি বিচার চাই উক্ত এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে।এ ব্যাপারে হিজলা থানার এসআই আমিনুল ইসলাম এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন। এ রকম একটি অভিযোগ আমাদের কাছে আসছে তবে আমরা ব্যাপারটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews