1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
হিজলার অভয়াশ্রমে অপ্রতিরোধ্য চলছে জাটকা নিধন। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা। মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে।
সংবাদ শিরনাম :

হিজলার অভয়াশ্রমে অপ্রতিরোধ্য চলছে জাটকা নিধন।

  • আপডেট সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩২৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক //

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী ষষ্ঠ অভয়াশ্রমের আওতায়, এখানে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দু মাস সকল প্রকার মাছ ধরা সম্পূর্ণ নিষেধ থাকা সত্ত্বেও অরক্ষিত রয়েছে এই অভয়াশ্রমটি।
এই অভয়াশ্রমের মৎস্য সম্পদ রক্ষায় যারা সংশ্লিষ্ট তাদের অধিকাংশই ইলিশ সম্পদ রক্ষার চেয়ে অর্থের লোভে ভক্ষকের ভূমিকা পালন করছেন বেশি।
এই অভয়াশ্রম রক্ষার দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তা ও একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র এবং অবৈধ জেলে নেতাদের সমন্বয়ে উপজেলার মেঘনার বিশাল জলরাশিতে প্রতিরাতে ধরা পড়ছে বিপুল পরিমাণ জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ। প্রজ্ঞাপনে বলা আছে – ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।
কিন্তু দিনদিন হিজলায় বেড়েই চলছে জাটকা ইলিশ ধরার প্রতিযোগিতা। আর এ কারণেই হিজলায় ইলিশ সম্পদ হুমকির মুখে পড়ে যাচ্ছে। অভিযান পরিচালনা করে গরীব জেলেদের ধরে এনে আইনের আওতায় আনলেও মূল হোতা ও রাঘববোয়ালরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এদের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র।
বেশ কয়েক বছর আগে দেশে ইলিশের আকাল দেখা দিয়েছিলো কিন্তু বর্তমান সরকারের সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশে আবার প্রচুর ইলিশ পাওয়া যায়। ইলিশ এখন বাংলাদেশের রপ্তানি আয়ের একটি বৃহত্তম উৎস।
কিন্তু কিছু অসাধু ব্যক্তিদের কারণে ইলিশের রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ভবিষ্যতে কঠিন হয়ে যাবে। সচেতন মহলের দাবি কারা কারা জেলেদেরকে জাটকা নিধনে উৎসাহীত করছে তাদেরকে আগে চিহ্নিত করা হোক। দু’ চারজন অসাধু ব্যক্তির জন্য বিশাল ইলিশ সম্পদকে হুমকির মুখে ঠেলে না দিয়ে তাদেরকেও আইনের আওতায় আনা উচিৎ। তাছাড়া জাটকা সংরক্ষণ অভিযানে মাছ ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও মেঘনার পাড়ে অধিকাংশ মাছের আরধ গুলোতে দেখা যাচ্ছে প্রকাশ্যেই জাটকা ক্রয়-বিক্রয়ের দৃশ্য অবিরাম। এ ব্যাপারে হিজলা নবাগত সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ মুঠোফোনে বলেন,আমারা অভিযান নিয়মিত নদীতে পরিচালনা করছি, অনেক জেলেকে ধরে এনে জেল জরিপানা করা হচ্ছে, তারপরও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে। তারপরে কিছুটা লিকেজ তো হবেই যেহেতু আমাদের লোকবল সংকট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews