হিজলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ১২জনকে গ্রেপ্তার।
আপডেট সময় :
বুধবার, ৬ অক্টোবর, ২০২১
৩৮৬
০ বার সংবাদটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার (রোমান)ঃ
মা ইলিশ রক্ষায় হিজলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে ১২জনকে আটক ও ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ। পরে আটক কৃতদের ভিতর ১০ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও দু’জনকে নিয়মিত মামলা দেয়া হয়। এবং তাদের কাছ থেকে জব্দকৃত মাছ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। পরে ধৃত জালগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ বুধবার উপজেলা নিবার্হী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়। নিষেধাজ্ঞার ভিতরে সরকারি আইন অমান্য করে মাছ ধরার অপরাধে ধাওয়া করে ১২জনকে গ্রেপ্তার করা হয়। হিজলা নিবার্হী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামীদেরকে এ কারাদণ্ড প্রদান করেন। ইলিশ প্রজনন মৌসুমে সরকারি আইন অমান্য করে যাঁরা মাছ শিকার করবে, আমরা যেকোনো মূল্যে তাদের প্রতিহত করব। বলে নিবার্হী কর্মকর্তা মহোদয় আমাদেরকে জানান।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply