1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. labpoint2017@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
হাত ভেঙে দিল দাদনদার ১৫ হাজার টাকা সুদে নিয়ে ৩৩,৫০০ পরিশোধ, আরো ৪৫ হাজার দাবি! - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন। মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর। মেহেন্দিগঞ্জে শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক।
সংবাদ শিরনাম :

হাত ভেঙে দিল দাদনদার ১৫ হাজার টাকা সুদে নিয়ে ৩৩,৫০০ পরিশোধ, আরো ৪৫ হাজার দাবি!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩০৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুরে সুদের টাকা না দেওয়ায় আবুল কালাম (৪৫) নামে এক রিকশাচালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসময় মেরে তার এক হাত ভেঙে দিয়েছে দাদনদার ফরহাদ হোসেন। এঘটনায় আবুল কালাম শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছে স্থানীয়রা।

জানা যায়, উপজেলার খরণা ইউনিয়নের বাঁশবাড়িয়া উত্তরপাড়ার আবুল কালাম একই ইউনিয়নের উমরদীঘি গ্রামের দাদনব্যবসায়ী ফরহাদ হোসেনের (৩৫) থেকে সুদে টাকা নিয়েছিলেন। সেই টাকা দিয়ে সবজি বিক্রি করে সংসার চালাতেন কালাম। করোনার কারণে সময় মত সুদের টাকা পরিশোধ করতে না পারায় দাদনব্যবসায়ী ফরহাদ গত সোমবার রাতে উমরদীঘি স্ট্যান্ডে আবুল কালামকে বেদম মারপিট করে। এসময় তার একটি হাত ভেঙে যায়।

আবুল কালাম জানান, ৫-৬ মাস আগে দাদনব্যবসায়ী ফরহাদ হোসেনের কাছ থেকে মাসে শতকরা ৫০ টাকা হারে ১৫ হাজার টাকা সুদে নেন। এই টাকা নিয়ে উমরদীঘি হাটে সবজির ব্যবসা করতেন তিনি। সপ্তাহে মঙ্গল ও শনিবার প্রতি হাটে ৫০০ টাকা করে সুদের টাকা পরিশোধ করতেন। এভাবে ৩৩ হাজার ৫০০ টাকা শোধ করেছেন। কিন্তু করোনার কারণে ব্যবসা ভালো না হওয়ায় বর্তমানে তিনি ব্যবসা ছেড়ে রিকশা চালিয়ে সংসার চালান। মাস খানেক আগে থেকে সুদের টাকা দিতে না পারায় দাদনব্যবসায়ী ফরহাদ বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন। তিনি আরো ৪৫ হাজার টাকা দাবী করে। এমতাবস্থায় সোমবার সন্ধ্যায় রিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে উমরদীঘি স্ট্যান্ডে তাকে দাদনব্যবসায়ী ফরহাদ হোসেন লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে ডান হাত ভেঙে দেয়। টাকা পরিশোধ না করা পর্যন্ত মারপিট চলতেই থাকবে বলেও হুমকি দেওয়ায় ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না কালাম।

স্থানীয়রা জানান, ফরহাদ হোসেন অনেকের কাছে সুদে টাকা দিয়ে একটু এদিক সেদিক হলেই বিভিন্ন ধরনের হুমকি ও ভয়-ভীতি দেখায়। সরকারদলীয় কর্মীর পরিচয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে ফরহাদ হোসেন। তার ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। আবুল কালামকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরেও থানা পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

দাদনব্যবসায়ী ফরহাদ হোসেন জানান, আবুল কালামকে ৩০ হাজার টাকা ধার দেওয়া হয়েছিল। সেই টাকা চাইলে বিভিন্ন লোকজনের মাধ্যমে তালবাহানা করে। তাকে সুদের উপর টাকা দেওয়া হয়নি।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews