1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. labpoint2017@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সুদের টাকার জন্য দিনমজুরকে লাঞ্চিত \ অপমানে আত্মহত্যা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক। মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে পুলিশ সদস্যে মোঃ আলমগীর হোসেন এর রাজকীয় বিদায়। মেহেন্দিগঞ্জে জাতীয় পাটি’র কমিটি বিলুপ্ত করে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান।
সংবাদ শিরনাম :

সুদের টাকার জন্য দিনমজুরকে লাঞ্চিত \ অপমানে আত্মহত্যা

  • আপডেট সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৬২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধি ঃ

সুদের টাকার জন্য দিনমজুরের বসতবাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধের হুমকি, ঘরের লোকজনকে অকথ্য ভাষায় গালি গালাজ করা ও লাঞ্চিতের অপমান সইতে না পেরে বিমল বাছার (৩৫) নামের এক দিনমজুর বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রামের। নিহত বিমল ওই গ্রামের মৃত চরন বাছারের ছেলে। ঘটনার পরপরই সুদি কারবারী সোহেল চৌকিদার ওরফে বিচ্ছু পলাতক রয়েছে।

শনিবার রাতে নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দিনমজুর বিমল বাছারকে চড়া সুদে টাকা দিয়েছিলো একই গ্রামের সোহেল চৌকিদার ওরফে বিচ্ছু। শুক্রবার সন্ধ্যায় সুদের টাকার জন্য সহযোগীদের নিয়ে বিমলের বাড়িতে আসে সোহেল। এসময় সুদের টাকা পরিশোধ করতে না পারায় বিমলের ঘরের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বসতঘরে তালা দেয়ার হুমকি দেয় সোহেল। এমনকি রাতে বিমলকে লাঞ্চিত করা হয়। একজন সুদি কারবারীর হাতে অপমানিত হওয়ার কষ্ট সইতে না পেরে ওইদিন রাতে বিষপান করে বিমল। রাতেই তাকে মূমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিমলের মৃত্যু হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews