নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সরকার এবং গার্মেন্টস-কল-কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক পক্ষের প্রতি আহবান জানিয়ে বলেছেন, শ্রমিকদের বেতন-ঈদভাতা দ্রুত দিন, যাতে করে তারা ঈদের আগেই তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন।
২৪ এপ্রিল সকাল ১০ টায় যাত্রাবাড়ি থানা নতুনধারার খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, শ্রমিক দিবস আসলেই আমাদের রাজনৈতিক-প্রশাসনিক ব্যক্তিরা বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় সরকার এই করেছে, সেই করেছে; কিন্তু শ্রমিকদের দুঃখ বেদনা তারা দেখতে পায় না। যদি দেখতে পেতো শ্রমিকদের বেতন-ঈদ ভাতার জন্য আজ আমাদেরকে দাবি জানাতে হতো না, আন্দোলন করতে হতো না।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply