1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জের মাস্টারের হাটে জমি দখলের চেষ্টা, হামলা-ভাংচুর, আহত-১। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জের মাস্টারের হাটে জমি দখলের চেষ্টা, হামলা-ভাংচুর, আহত-১।

  • আপডেট সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৪০৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ

মেহেন্দিগঞ্জের মাষ্টারহাট বাজারে জোরপূর্বক জাকির তালুকদার গংদ্বয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আলতাফ তালুকদার ও তার ছেলে উজ্জ্বল তালুকদার, গণি ঢালি, লুৎফর রহমান তালুকদার ও ইমরান সরদার’র বিরুদ্ধে। এসময় দখলদাররা একাধিক দোকানে ভাংচুরসহ মালামাল লুট করে নিয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী তালুকদার। ভুক্তভোগী মোঃ জাকির হোসেন তালুকদার বলেন, তাদের সাথে দীর্ঘদিন যাবৎ চাচা আলতাফ তালুকদার এর সাথে কিছু সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে । এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এমনকি ওই জমিতে প্রতিপক্ষের উপর আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে।
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চাচাতো ভাই উজ্জ্বল তালুকদার এর নেতৃত্বে লুৎফর রহমান তালুকদার ও ইমরান সরদার রাতের আঁধারে পেশীশক্তি দিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে হঠাৎ করে হামলা চালিয়ে জমি ও দোকানঘর দখলের চেষ্টা করে। এসময় দোকানের ভাড়াটিয়া মালিক পল্লি চিকিৎসক মোঃ হাসনাইন (৩৫) আহত হয়। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। গত রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার সময় হামলার ঘটনাটি ঘটে। জমি ও দোকানের মালিক জাকির তালুকদার বলেন, আমি মাগরিব এর নামাজ পড়ে বাসায় আসি, আর আমার ছোট ভাই বাসার সামনে দোকানে বসে থাকলে হটাৎ গণি ঢালি ও লুৎফর রহমান তালুকদার’র নেতৃত্বে কোন কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায়। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উক্ত জমির উপর স্থাপিত দোকানের ভাড়াটিয়া পল্লি চিকিৎসক মোঃ হাসনাইন (৩৫) এর উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ, ইমরান সরদার, লুৎফর রহমান তালুকদার, গণি ঢালি, ফয়েজ তালুকদার, জামাল ঢালি ও রাজিবসহ ১৫-২০ জনে। পল্লি চিকিৎসক হাসনাইন বলেন, আমার দোকানের মধ্যে ঢুকে আমাকে ব্যাপক মারধর করে, আমার মাথায় কিল ঘুসি, বুকে ও কোমড়ে লাথি, এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। পরবর্তীতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনেন। এসময় ভাড়াটিয়ার পকেটে থাকা কোম্পানির জন্য ১৫০০০ পনের হাজার টাকা নিয়ে যায়, ক্যাশে থাকা ৩ হাজার টাকাও নিয়ে যায় বলে অভিযোগ করেন । এ ব্যাপারে গণি ঢালি ও লুৎফর রহমান তালুকদার’র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায় নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews