1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. labpoint2017@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে সালিশ বৈঠকে পুলিশের সামনে হামলা—নিহত ট্যানারি শ্রমিক, সেনাসদস্য ছেলেকে প্রধান আসামি করে মামলা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
নোটিশ :
খেলতে গিয়ে আর ফিরল না দুই ভাই–বোন—নানাবাড়ির পুকুরেই থেমে গেল শৈশব। মেহেন্দিগঞ্জে সালিশ বৈঠকে পুলিশের সামনে হামলা—নিহত ট্যানারি শ্রমিক, সেনাসদস্য ছেলেকে প্রধান আসামি করে মামলা। আলিগঞ্জ বাজারে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ নিহত ১,আহত ৪। মেহেন্দিগঞ্জে ৮৯ ব্যাচের আয়োজনে হাদিয়া বিতরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। প্রতিবছরের ন্যায় এবারেও আপনাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিবো। মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন।  সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুটি তদন্ত কমিটি গঠন, দুই লঞ্চের রুট পারমিট বাতিল; ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা। মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন। মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে সালিশ বৈঠকে পুলিশের সামনে হামলা—নিহত ট্যানারি শ্রমিক, সেনাসদস্য ছেলেকে প্রধান আসামি করে মামলা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ইউসুফ আলী সৈকত// ঈদের পরদিন বিকেল ৪টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার দক্ষিণ চরহোগলায় সালিশ বৈঠকের সময় সংঘর্ষে খোরশেদ সিকদার (৫৫) নিহত হন।

আহত হন আরও চারজন—তোতা সিকদার, মোকশেদ সিকদার, সানজিদা বেগম ও রাকিব সিকদার; তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত খোরশেদ ঢাকার হাজারীবাগ ট্যানারির কর্মী, ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন।

অভিযোগ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার ও তাঁর ছেলে সেনাসদস্য নাঈম হাওলাদার (উজ্জ্বল)-এর নেতৃত্বে হামলায় তিনি প্রাণ হারান।

নিহতের মেয়ে নাছিমা বেগম বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন; প্রধান আসামি নাঈমসহ পাঁচজন নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩-৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী তোতা সিকদার জানান, প্রায় ২০ বছর আগের ২ লাখ ৫২ হাজার টাকা পাওনা বিরোধে এসআই নাজমুল ইসলামের উপস্থিতিতে সালিশ চলছিল। বৈঠকের ভিডিও ধারণ নিয়ে তর্ক থেকে সংঘর্ষ বাধে এবং ঘটনাস্থলেই খোরশেদ মারা যান।

নিহতের ভাতিজা রাকিবের ভাষ্য, পুলিশের সামনেই হামলা হয়। অভিযুক্ত জাহাঙ্গীর পলাতক।

নিহতের মেয়ে, মামলার বাদী, কান্নাজড়িত কণ্ঠে বলে, বাবার সঙ্গে ঈদ করার আশায় আমরা ঢাকা থেকে এসেছি। কিন্তু দেশে এসে ঈদের আনন্দের বদলে বাবার নিথর দেহ পেলাম। এই শোক কীভাবে সইব? ওরা বাবাকে বুকে-পিঠে, গোপনাঙ্গে লাথি, কিল-ঘুষি মেরে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা ওদের ফাঁসি চাই।”

পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনার পরপরই জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

থানার পরিদর্শক মো. মতিউর রহমান জানান, এজাহার গৃহীত হয়েছে, লাশ সুরতহাল শেষে বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews