মেহেন্দিগঞ্জে জৈবিক পদ্ধতিতে মৌসুমী ফল (লেবু-কমলা)চাষের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত।
আপডেট সময় :
মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
২৮৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জে মৌসুমী ফল চাষে (লেবু, কমলা ইত্যাদি) জৈবিক পদ্ধতিতে আধুনিক কলাকৌশল ব্যবস্থাপনা সম্পর্কিত কৃষক চাষাদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে আয়োজিত প্রশিক্ষণে নির্বাচিত কৃষকদের মধ্য থেকে ৩০ জন মহিলা ও ১০ জন পুরুষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেণ। উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেণ মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ মেহেন্দিগঞ্জ, বরিশাল এর ইউ.ডি.এফ মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও প্রশক্ষিক মোঃ আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও প্রশিক্ষক কায়সার উদ্দিন প্রমুখ।
প্রশিক্ষণ সভায় বক্তারা বলেন, ইউজিডিপি এর উদ্দেশ্য সরকারি সেবাসমূহ কার্যকর ভাবে জনগনের নিকট পৌছানোর জন্য প্রশক্ষিণের মাধ্যমে উপজেলা পরিষদের সক্ষমতা বাড়ানো এবং উপজেলা পরিষদের কর্মকান্ডের জন্য তহবিল হস্তান্তরের মাধ্যমে মৌসুমী ফল চাষে (লেবু, কমলা ইত্যাদি) জৈবিক পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতে উক্ত প্রশক্ষিণ সহায়ক হবে। প্রশিক্ষণে উদ্বুদ্ধ হয়ে মৌসুমি ফল চাষের উপর আগ্রহী হলেন চাষারা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply