1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. labpoint2017@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বিএনপি থেকে কেউ যায়নি, এটা আনন্দের: মির্জা ফখরুল - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন। মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর। মেহেন্দিগঞ্জে শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন। মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর। মেহেন্দিগঞ্জে শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক।

বিএনপি থেকে কেউ যায়নি, এটা আনন্দের: মির্জা ফখরুল

  • আপডেট সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫০৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের এতো অত্যাচার, নির্যাতন-নিপীড়নের পরেও এখন পর্যন্ত বিএনপি থেকে কেউ চলে যায়নি। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের সংবাদ।’

শনিবার (১৭ এপ্রিল) বিকালে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মিলনীর উদ্যোগে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় ফখরুল এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদেরকে দলকে, আমাদের সংগঠনকে টিকিয়ে রাখা, সংগঠনকে শক্তিশালী করা- এটা অবশ্যই আমাদেরকেই করতে হবে। আজকে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে, আমরা এখন পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্ব আমরা পাচ্ছি। আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ রেখে আমরা কাজ করতে পারছি এবং বাংলাদেশের জনগণ আমাদের সঙ্গে আছে।’

সভায় ‘বাংলাদেশ দুই দানবের হাতে পড়েছে’ বলে উল্লেখ করে ফখরুল বলেন, ‘আজকে দুইটা দানবের হাতে আমরা পড়েছি। একটা দানব হচ্ছে- আমাদের এই সরকার যারা আজকে অন্যদেশের স্বার্থ হাসিল করছে। আরেকটা দানব হচ্ছে- করোনাভাইরাস সেটা আমাদেরকে …, শুধু আমাদেরকে কেন না, গোটা বিশ্বকে আজকে আক্রান্ত করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা ভয়াবহ সময় অতিক্রম করছে। এতো কঠিন সময় এদেশে মানুষ কখনো অতিক্রম করেনি। বাংলাদেশকে অত্যন্ত সুপরিকল্পিভাবে তার স্বাধীনতা-সার্বভৌমত্বকে হরণ করে নিয়ে, গণতন্ত্রবিহীন করে দিয়ে এখানে জনগণের অধিকারগুলোকে কেড়ে নেয়া হচ্ছে।’

ইলিয়াস আলীর প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, ‘এই অবস্থার প্রেক্ষিতে আজকে আমাদের যেমন সবচেয়ে প্রয়োজন ছিলো ইলিয়াস আলীর মতো সাহসী নেতাকে। সেই সময়ে আমরা তাকে পাচ্ছি না। আমি বিশ্বাস করি যে, ইলিয়াস আলী যে প্রজন্ম থেকে এসেছিলেন সেই প্রজন্মের পরের প্রজন্ম যারা আসবে তারা অবশ্যই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্যে, সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। এক ভয়াবহ সময় অতিক্রম করছে, কঠিন সময় অতিক্রান্ত করছে।’

‘ইলিয়াস আলী আমাদের জন্য প্রেরণা’ উল্লেখ করে দলের মহাসচিব বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এই নিখোঁজ হওয়া, গুম করে দেওয়ার ঘটনা ইলিয়াস আলীকে দিয়ে শুরু হয়েছে এবং এটা করেই প্রথমে বাংলাদেশি জাতীয়তাবাদী যে শক্তি সেই শক্তিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করে রাখা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্বাসিত করে রাখাসহ ৩৫ লাখ নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সরকার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ফখরুল।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন এম ইলিয়াস আলী। বিএনপির অভিযোগ, সরকারই ‘গুম’ করেছে ইলিয়াস আলীকে।

জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহসভাপতি কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, জহিরউদ্দিন স্বপন, কামরুজ্জামান রতন, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews