
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নদী বন্দরে টার্মিনালে ১ লা আগস্ট রবিবার রাত ৯টায় বরিশাল নদী বন্দরের টার্মিনাল দুস্থ-অসহায় ছিন্নমূল ৩ শতাধিক মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করেছেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় সাংবাদিক দের স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ এর আয়োজনে সুরভী নেভিগেশন এর সহযোগিতায় নদী বন্দর টার্মিনালে সারিবদ্ধভাবে বসে খাবার গ্রহণ করেন ৩ শতাধিক লকডাউন ক্ষতিগ্রস্ত অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষ। তাদের জন্য রান্না করা প্যাকেট খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাক প্রশান্ত কুমার দাস, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সুরভী নেভিগেশন এর পরিচালক রিয়াজুল কবীর, ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির প্রধান উদ্যোক্তা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস.এম জাকির হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুর রহমান মিরন, সিনিয়র সাংবাদিক ফিরদাউস সোহাগ, রাহাত খান, কাওসার হোসেন রানাপ্রমুখ। সাংবাদিকদের এই মহতি উদ্যোগের সাথে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার একাত্মতা প্রকাশ করে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
Leave a Reply