1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
দ্রব্যমূল্য সিন্ডিকেটের নিকট জিম্মি হয়ে পড়েছে সাধারন মানুষ- সুজন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক

দ্রব্যমূল্য সিন্ডিকেটের নিকট জিম্মি হয়ে পড়েছে সাধারন মানুষ——- সুজন

  • আপডেট সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

দ্রব্যমূল্য সিন্ডিকেটের নিকট সাধারণ জনগন জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। আজ(২৬ সেপ্টেম্বর) রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।
এসময় তিনি বলেন করোনাভাইরাস মহামারীতে বাংলাদেশের খেটে খাওয়া, হতদরিদ্র ও ভাসমান মানুষদের কথা মাথায় রেখে সরকার সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর, খাদ্য এবং নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছেন।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্যও নানামূখী উদ্যোগ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সরকারের এতোসব উদ্যোগের মধ্যেও সংকটাপন্ন এই মূহুর্তে হঠাৎ করেই ভোজ্য তেল, চিনি এবং চালের অত্যধিক মূল্য বৃদ্ধি করে ক্রেতাসাধারণকে চাপে ফেলেছে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট।
প্রায়শই তারা নিত্যপ্রয়োজনীয় বেশি ব্যবহার্য পণ্যকে টার্গেট করে, যাতে এসব পণ্যের দাম বৃদ্ধি করে সহজেই ক্রেতাদের কাছ থেকে অধিক মুনাফা আদায় করা যায়। দেখা যায় যে বাজারে নিত্যব্যবহার্য পণ্যের সংকট না থাকলেও ঐ সিন্ডিকেটটি অনৈতিকভাবে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগনের পকেট থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। তাদের এহেন আচরনের ফলে জনগন এই দুঃসময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যা মোটেও কাম্য নয়। অসাধু ব্যবসায়ীদের এমন অপতৎপরতা রাষ্ট্রকে জিম্মি করার সামিল।

মূলত বিএনপি সরকারের আমলে তারেক জিয়ার হাত ধরে ভোগ্যপণ্য সিন্ডিকেটের উত্থান হলেও বর্তমানে ছলে বলে কৌশলে তারা তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। হঠাৎ করেই তারা কোন কারণ ছাড়াই দেশে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে অস্থির পরিবেশ সৃষ্টি করতে চায়। এক্ষেত্রে তারা বিশেষ বিশেষ উৎসবকে টার্গেট করে। দেখা যায় যে রোজা, পুজা কিংবা কোরবানী আসলেই তারা অহেতুক পণ্যের দাম বৃদ্ধি করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলে।
যার ফলে সাধারণ মানুষ বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষের নাভিশ্বাস চরমে উঠে। সরকারকে কঠোর হাতে এসব কতিপয় অতিলোভী অসাধু ব্যবসায়ীদের দমন করতে হবে বলে মত প্রকাশ করেন তিনি। তাছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্যতালিকা টাঙানো এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে কি না সেটি পর্যবেক্ষণের জন্য বাজারে দ্রব্যমূল্য মনিটরিং কমিটিকে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
তিনি আরো বলেন সরকার দ্রব্যমূল্যের উর্দ্ধগতিকে রোধ করার জন্য টিসিবি’র মাধ্যমে ন্যায্যমূল্যের পণ্য বিক্রির প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু দেখা যায় যে তাদের পণ্য বিক্রির কার্যক্রম কেবল মূল সড়কেই সীমাবদ্ধ থাকে। এতে করে প্রকৃত ভোক্তাগণ ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। আবার অনেক সময় গাড়ীতে পণ্য থাকা সত্বেও ক্রেতাদের মাঝে পণ্য বিক্রি না করেই চলে যায় তারা।
এছাড়া চট্টগ্রামের বিপুল পরিমাণ জনসংখ্যার অনুপাতে তাদের গাড়ীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। যার কারণে একজন ক্রেতাকে পণ্য ক্রয়ের জন্য প্রচন্ড খরতাপে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকতে হয়। মহিলা ও বয়স্কদের ক্ষেত্রে কষ্টের সীমা ছাড়িয়ে যায়। তাই টিসিবি’র গাড়ীর সংখ্যা বৃদ্ধি এবং পণ্যের পরিমাণ বৃদ্ধি করার আহবান জানান তিনি। সুজন বলেন সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গোৎসব আসন্ন।
তাই এ উৎসবে সনাতন ধর্মাবলম্বীরা পণ্য ক্রয় করতে গিয়ে যাতে কোন প্রকার ভোগান্তিতে না পড়ে সেদিকে দৃষ্টি দানের জন্য টিসিবি’র আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধানকে অনুরোধ জানান তিনি এবং শারদীয়া উৎসবে ব্যবহার্য পণ্য সামগ্রী বিক্রয় তালিকায় অন্তর্ভূক্ত করার আহবান জানান। তিনি টিসিবি’র ন্যায্যমূল্যের পণ্য বিক্রির কার্যক্রমকে নগরীর অলি-গলি কিংবা পাড়া মহল্লায় পৌঁছে দিতে পারলেই জনগনের কাছে স্বল্পমূল্যে পণ্য বিক্রির সরকারী যে উদ্দেশ্য তা সঠিকভাবে বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews