1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
চীন থেকে এসেছে আরও ৬ লাখ ডোজ টিকা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ :
ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার।
সংবাদ শিরনাম :

চীন থেকে এসেছে আরও ৬ লাখ ডোজ টিকা।

  • আপডেট সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৩১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ
চীন সরকারের উপহার সিনোফার্মের ৬ লাখ ডোজ কোভিড-১৯ টিকা বাংলাদেশে পৌঁছেছে। রোববার বিকাল সাড়ে ৫টায় বিমান বাহিনীর দুটি সি-১৩০ উড়োজাহাজ ঢাকার বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে নামে। এ নিয়ে সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ টিকা উপহার পেল বাংলাদেশ। এ দিয়ে সাড়ে ৫ লাখ মানুষকে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেওয়া যাবে। এর আগে গত ১২ মে প্রথম চালানে পাঁচ লাখ ডোজ টিকা এসেছিল চীন থেকে।

টিকা নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক, ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার মাওলা বক্স। এ সময় ডা. শামসুল হক জানান, এই টিকা দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। এজন্য ইপিআইয়ের কোল্ড স্টোরেজে নিয়ে রাখা হবে। এসব টিকা অগ্রাধিকার তালিকায় মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হবে। এই মুহূর্তে মেডিকেল, নার্সিং, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন। কিন্তু এরা সংখ্যায় এত বেশি নয়। এছাড়া বিভিন্ন এক্সপোর্ট জোন, বিশেষ প্রকল্পে যারা কাজ করছেন তারাও আছেন অগ্রাধিকার তালিকায়। অগ্রাধিকার তালিকায় আগে ছিলেন কিন্তু বাদ পড়েছেন, এমন জনগোষ্ঠীকেও এই টিকা দেওয়া হবে।

ডা. শামসুল হক বলেন, এই চালানে ৬ লাখ ডোজ টিকা ছাড়াও সিরিঞ্জ, ভেন্টিলেটর, মাস্কসহ আরও কিছু উপহার এসেছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগকে চীনের কমিউনিস্ট পার্টির দেওয়া কিছু সুরক্ষা সামগ্রীও একই উড়োজাহাজে এসেছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই টিকা আনতে শনিবার বিমান বাহিনীর দুটি সি-১৩০ পরিবহণ বিমান চীনের উদ্দেশে ছেড়ে যায়। বিমান বাহিনীর ২৬ জন ক্রু এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি টিকা ও অন্যান্য সামগ্রী আনতে সে দেশে যান।

প্রসঙ্গত, ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার মাধ্যমে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু হয়। সেরাম থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়। এমনকি অগ্রিম টাকাও পরিশোধ করা হয়। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে টিকা রপ্তানি বন্ধ করায় চুক্তি অনুযায়ী টিকা পায়নি বাংলাদেশ। দুই চালানে ৩ কোটি ডোজের মধ্যে মাত্র বাংলাদেশে ৭০ লাখ দেশে আসে। এরপর সরকার টিকার জন্য চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করে। এরই ফলশ্রুতিতে চীন থেকে উপহার হিসাবে এ পর্যন্ত মোট ১১ লাখ টিকা পাওয়া গেছে, যা গত ২৫ মে প্রথম প্রয়োগ শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews