1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. labpoint2017@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
খালেদা জিয়ার চিকিৎসা বাসায় হবে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক। মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে পুলিশ সদস্যে মোঃ আলমগীর হোসেন এর রাজকীয় বিদায়। মেহেন্দিগঞ্জে জাতীয় পাটি’র কমিটি বিলুপ্ত করে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান। মেহেন্দিগঞ্জের মাদারতলীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠক।  আমি নির্বাচিত হলে অবহেলিত মেহেন্দিগঞ্জ আর থাকবে না—জনসভায় বিএনপির প্রার্থী রাজিব আহসান। নিন্মবিত্তের মাঝে ইফতার বিতরণ কিরলেন সাতবাড়ীয়া সমাজ উন্নয়ন যুব সংঘ।
সংবাদ শিরনাম :

খালেদা জিয়ার চিকিৎসা বাসায় হবে

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩১১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //করোনাভাইরাসে সংক্রমিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে রেখে হবে, নাকি হাসপাতালে হবে—এই সিদ্ধান্ত সিটি স্ক্যানের পর নেওয়া হবে বলে জানিয়েছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরা। গতকাল বৃহস্পতিবার রাতে সিটি স্ক্যান পরীক্ষার পর খালেদা জিয়াকে ‘ফিরোজাতে’ রেখেই চিকিৎসা দেওয়া হবে বলে জানানো হয়।

সিটি স্ক্যানের জন্য গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে খালেদা জিয়াকে একটি প্রাইভেটকারে করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সিটি স্ক্যান শেষে রাত পৌনে ১১টার দিকে তাঁকে আবার তাঁর বাসভবন ফিরোজায় আনা হয়।

পরে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, তাঁর (খালেদা জিয়া) পরীক্ষার প্রতিবেদন অনেক ভালো। সাময়িক প্রতিবেদনে ‘ফাইন্ডিংস’ আছে। তাঁরা ক্লিনিক্যালি মনে করছেন, এটি অত্যন্ত মিনিমাম। এখন খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসা বাসায় রেখেই দেওয়া হবে। তাঁর সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ প্রতিবেদন শুক্রবার হাতে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে লন্ডনে অবস্থানরত তাঁর বড় ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী চিকিৎসক জোবাইদা রহমানের সঙ্গে আলোচনা করা হবে। এ ছাড়া বিদেশি চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করা হবে।

খালেদা জিয়ার করোনা শনাক্ত হয় গত শনিবার। তাঁকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। তাঁর তেমন কোনো উপসর্গ ছিল না। তবে চিকিৎসকেরা খালেদা জিয়ার সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছিলেন। সে অনুযায়ী গত রাতে তাঁকে হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করানো হয়। সিটি স্ক্যান করানোর সময় হাসপাতালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

তার আগে গতকাল বিকেলে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নির্ভর করবে সিটি স্ক্যানের রিপোর্টের ওপর।

এফ এম সিদ্দিকী গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় যান। তিনি সেখানে গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে জানান। তিনি বলেন, করোনার যত সাবধানতা ও জটিলতা, সেগুলো সাধারণত দ্বিতীয় সপ্তাহে হয়। সে জন্য তাঁরা খুব সতর্ক রয়েছেন। গত বুধবার রাতে ও গতকাল সকালে খালেদা জিয়ার জ্বর ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews