1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
ঈদে বাড়ি ফেরার পথে পদ্মার চরে সন্তান জন্ম দিলেন বরিশালের সুমা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

ঈদে বাড়ি ফেরার পথে পদ্মার চরে সন্তান জন্ম দিলেন বরিশালের সুমা

  • আপডেট সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৪৩৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::

স্বামী সঙ্গে ট্রলারযোগে বাড়ি বরিশালে যাচ্ছিলেন এক প্রসূতি। কিন্তু গন্তব্যের আগেই পদ্মা নদীর চরে তাদের নামিয়ে দেন ট্রলার চালক। উপায়ন্ত না পেয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে ফিরছিলেন দম্পতি। পথিমধ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের পাইনপাড়া এলাকায় ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন ওই নারী। গতকাল রোববার (৯ মে) বিকেল ৫টার দিকে ওই নবজাতকের জন্ম হয়। বর্তমানে মা ও শিশু জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে পূর্বনাওডোবা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী, স্থানীয় কয়েকজন ওই মা ও নবজাতকটিকে হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতাল থেকে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে যখন মা ও সন্তানকে আনা হয়েছিল, তখন তাদের শরীরে বালি ও মাটি লেগেছিল। পরে তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

এ সময় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া মা ও সন্তানের জন্য কাপড়, খাবারসহ প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ডের একটি বিছানায় ওই মা ও নবজাতক ভর্তি আছেন। মা ও মেয়েকে দেখতে বিভিন্ন এলাকা থেকে অনেকে হাসপাতালে এসেছেন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘সুমা আক্তার ও নাহিদ হোসেন ঢাকা লালবাগে থাকেন। তাদের বাড়ি বরিশাল হিজলাতে। তারা রোববার ঢাকা থেকে বাড়ির উদ্দেশে বরিশালে যাচ্ছিলেন। করোনার কারণে এখন লকডাউন চলছে। এজন্য লঞ্চ ও ফেরি বন্ধ থাকায় ওই দম্পতি মাওয়া থেকে মাঝিরঘাট আসবেন বলে একটি ট্রলার ভাড়া করেন। কিন্তু ট্রলার চালক ওই দম্পতিকে পদ্মার নদীর চর পাইনপাড়া এলাকায় নামিয়ে দেন। চালক তাদের বলেন, এক কিলোমিটার হেটে গেলেই মাঝির ঘাট পৌঁছে যাবেন। কিন্তু পথ ছিল চার কিলোমিটার।’

এরপর ওই দম্পতি ট্রলার থেকে নেমে হাঁটছিলেন। পথিমধ্যে প্রসব বেদনা উঠলে ওই চরে স্থানীয় নারীদের সহযোগিতায় সুমা এক ফুটফুটে মেয়ের জন্ম দেন। বিষয়টি আমি জানতে পেরে চিকিৎসকদের সঙ্গে কথা বলে ওয়াটার অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওই মা ও নবজাতককে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করি। মা ও নবজাতক দুজনই ভালো আছেন। তাদের যা যা প্রয়োজন আমরা ব্যবস্থা করব।’

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা- নিরীক্ষা করে কিছুটা সমস্যা থাকায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। এখন নবজাতক ও মা দুজনই সুস্থ আছে। দুজনকেই সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। তারা আমার তত্ত্বাবধানে আছে।
শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান ওই মা ও নবজাতকের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন।’

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া খুশী হয়ে মেয়েটির নাম দিয়েছে ‘পদ্মা’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews