1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. labpoint2017@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
অবশেষে নিষিদ্ধই হয়ে গেলেন জায়েদ খান, তার সঙ্গে কাজ করলেই ব্যবস্থা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক। মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে পুলিশ সদস্যে মোঃ আলমগীর হোসেন এর রাজকীয় বিদায়। মেহেন্দিগঞ্জে জাতীয় পাটি’র কমিটি বিলুপ্ত করে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান।
সংবাদ শিরনাম :

অবশেষে নিষিদ্ধই হয়ে গেলেন জায়েদ খান, তার সঙ্গে কাজ করলেই ব্যবস্থা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

অবশেষে নিষিদ্ধই হয়ে গেলেন চিত্রনায়ক জায়েদ খান। তাকে চলচ্চিত্র থেকে ছেটে ফেলে দিলেন ১৮ সংগঠনের নেতারা।আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেছেন, ‘জায়েদ আমাদের কোনো সংগঠনকেই মানে না। সিনিয়রদের সমীহ করে না। যেহেতু তিনি নিজের মেজাজ-মর্জি মতো চলেন, তাই সংগঠনগুলোরও তাকে আর দরকার নেই।’

হুঁশিয়ারি দিয়ে এই প্রযোজক ও অভিনেতা বলেন, ‘আমরা কেউই জায়েদ খানের সঙ্গে কোনো কাজ করব না। যদি কোনো সংগঠনের কোনো সদস্য জায়েদের সঙ্গে কাজ করেন, তাহলে সংশ্লিষ্ট সংগঠন সেই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দরকার পড়লে ওই ব্যক্তির সদস্যপদ বাতিল করা হবে।

জায়েদ খান যে নিষিদ্ধ হতে চলেছেন, এমন কথা আজ বুধবার সন্ধ্যায়ই জানান পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘১৮ সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী জায়েদ খানকে চলচ্চিত্রের সকল কাজ থেকে নিষিদ্ধ করা হবে। আজ-কালের মধ্যেই এই ঘোষণা দেওয়া হবে।’

সোহানুর রহমান সোহানের এমন কথার কয়েক ঘণ্টা না যেতেই জায়েদ খানকে নিষিদ্ধের ঘোষণা আসলো। যদিও মঙ্গলবার বিকালেই এফডিসিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন ১৮ সংগঠনের নেতারা। কিন্তু খবরটি গোপন রেখেছিলেন তারা।

নিপুণ যেহেতু সুপ্রিম কোর্টে আপিল করেছেন, তাই সেটির আদেশের অপেক্ষায় ছিল ১৮ সংগঠন।আজ বুধবার বিকালে কোর্টের নির্দেশনা আসার পর সন্ধ্যায় ফের এফডিসিতে বৈঠকে বসেন নেতারা। সেখানেই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে জায়েদ খানকে বয়কটের কথা জানিয়ে দেওয়া হয়।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, চিত্রগ্রাহক সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান মজনু এবং শিল্পী সমিতির আজীবন সদস্য অভিনেতা আলমগীর, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী নিপুণ, সাইমন সাদিকসহ অনেকে।

ভোটের দিন থেকেই জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছেন ১৮ সংগঠনের নেতারা। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। সেদিন প্রার্থী, ভোটার এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী লোকজন ছাড়া এফডিসির ভেতরে কেউ ঢুকতে পারেনি। কয়েকজন পরিচালক ও প্রযোজক ঢুকতে গেলে তাদের লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ।

এর জেরে নির্বাচনের পরদিন এফডিসির সামনে প্রতিবাদ সমাবেশ করেন ১৮ সংগঠনের নেতারা। তারা অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন এবং এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের সঙ্গে মিলে জায়েদ খান এমন পরিকল্পনার ছক এঁকেছিলেন, যাতে ১৮ সংগঠনের কেউ এফডিসিতে ঢুকতে না পারে।

এই ঘটনার প্রতিবাদে সে সময় এফডিসির এমডির পদত্যাগ দাবি করেন ১৮ সংগঠনের নেতারা। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এবার ১৮ সংগঠন মিলে নিষিদ্ধ করলেন জায়েদ খানকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews