1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে লতা উপস্বাস্থ্য কেন্দ্রে ফের চুরি, ট্রান্সফরমার উধাও—স্বাস্থ্যসেবা ব্যাহত
সংবাদ শিরনাম :

ছাগলে ধানের বীজ খাওয়ায় বরিশালে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, নারী আটক

  • আপডেট সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশালের হিজলা উপজেলায় ছাগলে ধানের বীজ খাওয়াকে কেন্দ্র করে কাঞ্চন আলী রাঢ়ী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কাঞ্চন ওই এলাকার মৃত আলী আহমেদ রাঢ়ীর ছেলে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

ওই উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের বিশর গ্রামে গত বুধবার (২৬ জানুয়ারী) বেলা ১২টার দিকে কাঞ্চন আলীকে কুপিয়ে আহত করার পর একই দিনে দিবাগত রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন দফাদার জানান, নিহত কাঞ্চনের ছাগল গতকাল বুধবার দুপুরে প্রতিবেশী মোল্লা বংশের এক ব্যক্তির ক্ষেতের ধানের বীজ খায়। এ নিয়ে কাঞ্চনের সাথে প্রতিপক্ষ মোল্লা গ্রুপের বাদানুবাদ এবং এক পর্যায়ে সংঘর্ষ হয়। এসময় মোল্লা গ্রুপের মিরন মোল্লা, মহিউদ্দিন, শাহাবুদ্দিন, ইমরান, ইমন, রাসেল ও কামালসহ অন্যান্যরা কাঞ্চনকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। স্থানীয়রা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
হিজলা থানার ওসি ইউনুস মিয়া বলেন, বৃদ্ধ কাঞ্চন হত্যায় জড়িত থাকার অভিযোগে ফাতেমা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকের চেস্টা চলছে। দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষ গ্রুপেরও একজনকেও আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় মামলঅ দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews