বোয়ালখালীতে ভোট নিয়ে আতংকিত স্বতন্ত্র প্রার্থীরা
-
আপডেট সময় :
রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
-
২৮৭
০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ম ধাপে উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারী২০২২ সাল। নির্বাচন নিয়ে ৭ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। হুমকি-ধমকি ,ভয়ভীতি ও পোস্টার ছেঁড়ার অভিযোগ তুলছেন একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে। তবে ৭ ইউনিয়নে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বোয়ালখালীর পৌরসভার সহ পুরো বোয়ালখালী নির্বাচনি মাঠ।
স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই বলছেন, প্রায়ই স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ অবস্থায় সুষ্ঠ ভোট হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।
তাদের অভিযোগ, বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনুষ্ঠানের নামে অতিথি এনে নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে গালিগালাজ করানো হচ্ছে। এছাড়া নির্বাচনি পোস্টার ছিঁড়ে ফেলাসহ প্রার্থীদের প্রচারণায় নানান প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে বলে জানান তারা।
তারা বলেন, গত দুইদিন ধরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার ব্যানারে উপজেলার পোপাদিয়া, শাকপুরা, করলডেঙ্গা ও আমুচিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
৫নং সারোয়াতলী ইউনিয়নে ইসলামী ফ্রন্ট মনোনীত (চেয়ার) প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এ এস এম মহীউদ্দিন চৌধুরী জসিম ও (আনারস) প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ.এম.এম ইউসুফ চৌধুরীর বলেন, আমাদের নির্বাচনি প্রচার-প্রচারণার কাজে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা বাঁধা দিয়ে আসছেন প্রতিনিয়ত। এ নিয়ে বুধবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার এর কাছে লিখিত অভিযোগ করেছেন তারা।
১০ নম্বর আহলা-করলডেঙ্গা ইউনিয়নে (আনারস) প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হামিদুল হক মান্নান বলেন, প্রতিপক্ষ তার অনুসারী ভোটার ও আমার কর্মী সমর্থকদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। এমনকি আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে তারা। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনি আচরণ বিধি না মেনে এলাকায় অতিথি এনে তাদের দিয়ে গালিগালাজ করাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এতে সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছে। এ ব্যাপারে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের জানিয়েছি। এ নিয়ে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বোয়ালখালী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেছি।
৪ নম্বর শাকপুরা ইউনিয়নে (আনারস) প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. গিয়াস উদ্দিন সোহেল বলেন, কর্মী সমর্থকদের নির্বাচনি প্রচারণা না করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। প্রকাশ্যে অনুষ্ঠান করে অতিথিদের দিয়ে গালমন্দ করা হয়েছে। মৌখিকভাবে বিষয়টি রির্টানিং কর্মকর্তাকে জানিয়েছি।
৯ নম্বর আমুচিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনে সিপিবি মনোনীত প্রার্থী অনুপম বড়ুয়া পারু অভিযোগ করে বলেন, পরাজয়ের ভয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিঁড়ে ফেলছেন ব্যানার, রেহাই দিচ্ছেন না পোস্টারও।
৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) প্রতীক মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোকারম বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে সহিংসতার আশংকা করছেন সাধারণ ভোটাররা।
জানতে চাইলে বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, প্রার্থীদের কাছ থেকে দুইটি লিখিত অভিযোগ পেয়েছি। মৌখিকভাবেও অনেক প্রার্থী অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে গুরুত্বের সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply