বরিশাল জেলার হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের ১নং ওয়ার্ড জানপুরে ফসলি জমির মাটি হাইড্রোলিক সিস্টেম ভেকু মেশিন দিয়ে কেটে প্রতিনিয়ত একাধিক বলগেট বোজাই করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। নাম প্রকাশে অনিচ্ছুক এ ব্যাপারে ওই এলাকার বাসিন্দারা বলেন সকাল থেকে রাত অবধি তেরোটি হাইড্রোলিক সিস্টেম বুলডোজার দিয়ে মাটি কেটে বড় বড় শিব বোঝাই করে নিয়ে যাচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায়। সাথে জড়িত বরিশাল চাঁদপুর সমন্বয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট চাক্র। মশারি এবং বিভিন্ন মৌসুমী ফসল রক্ষা পাচ্ছেন না তাদের কাছ থেকে। এ ব্যাপারে হিজলা নৌ পুলিশ ওসি সোহেল রানা মুঠোফোনে বলেন মাটি কেটে নিয়ে যাচ্ছে ওটা আমাদে দায়িত্বরত এলাকাতে না, ওটা পার্শ্ববর্তী জেলা চাঁদপুর সংলগ্ন এলাকায় বলে এড়িয়ে যান। পরবর্তীতে হিজলা কোস্ট গার্ড সিসি আমাদেরকে মুঠোফোনে জানান যদি এ ধরনের অপকর্ম করে থাকে তাহলে ব্যাপারটি আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। তবে মাটিকাটা সাথে জড়িত কয়েকজনের সাথে ফোনে যোগাযোগ করা হলে ইউপি সদস্য কালাম সরদার বলেন হিজলা থেকে নয় মাটি কেটে নিয়ে যাচ্ছে আমাদের সীমান্তের বাহিরে পার্শ্ববর্তী জেলা চাঁদপুর এলাকা থেকে। তবে স্থানীয়দের অভিযোগ এলাকাটি সম্পূর্ণ বরিশাল জেলার ভিতরে। এ ব্যাপারে চাঁদপুর জেলার হাইমচর ভাসমান কোস্টগার্ড স্টেশন প্রদান সিসির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের ডিউটি নদীতে উপরের মাটি কেটে নিয়ে যাচ্ছে এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। যদি জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে অবহিত করে তাহলে আমরা ব্যবস্থা নিতে পারি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply