1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
ঢাকা ছেড়ে পলিয়েছেন প্রতিমন্ত্রী মুরাদ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

ঢাকা ছেড়ে পলিয়েছেন প্রতিমন্ত্রী মুরাদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৩২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

নারীদের নিয়ে বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্য ছাড়াও নানা বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচিত তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানে তাকে নিয়ে চলছিল সমালোচনা আর গুঞ্জন।

সবশেষ ঢাকাই চলচ্চিত্রের এক অভিনেত্রীর সঙ্গে অশ্লীল ফোনালাপের অডিও ফাঁস হওয়ার পর পুরোপুরি বিপাকে পড়েন জামালপুর থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। পরিস্থিতি বুঝতে পেরে সোমবার থেকেই নিজেকে আড়াল করে নেন প্রতিমন্ত্রী মুরাদ। নিজের ব্যক্তিগত ফোন বন্ধ রাখার পাশাপাশি গতকালই তিনি ঢাকা ছেড়েছেন বলে নানা সূত্রে জানা গেছে। তবে নির্দিষ্ট করে তার অবস্থান কোথায় তা জানা যায়নি। তাই অনেকেই প্রশ্ন করছেন- কোথায় আছেন ‘বিতর্কিত’ এই প্রতিমন্ত্রী।

যদিও মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, তিনি সোমবার চট্টগ্রামে চলে গেছেন। সেখানে কযেকদিন থেকে পরিস্থিতি পর্যালোচনা করবেন। গত ১ ডিসেম্বর রাতে ‘অসুস্থ খালেদা, বিকৃত বিএনপির নেতাকর্মী’ শিরোনামে এক ফেসবুক লাইভে যুক্ত হন মুরাদ হাসান। লাইভটির সঞ্চালক ছিলেন নাহিদ রেইনস নামে এক ইউটিউবার।

সেই লাইভে বিএনপির রাজনীতির সমালোচনার একপর্যায়ে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে তিনি ‘আপত্তিকর’ ও ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ও পরিবারের সদস্যদের নিয়েও কথা বলেন। জিয়া পরিবারের নারী সদস্যদের নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেন বিএনপি নেতাকর্মীরা৷ মুরাদ হাসানকে ক্ষমা চাওয়ার দাবির পাশাপাশি তার পদত্যাগ চায় বিএনপি।

এরমধ্যেই চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহীর সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়। যাতে তিনি মাহীকে হোটেলে ডাকেন। না গেলে বাধ্য করা হবে বলে হুমকি দেন। সেখানে ধর্ষণেরও হুমকি দেন। এরপরই সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার গুঞ্জন জোরালো হয়। সোমবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়ে দেন মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে মুরাদ হাসানকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

কল রেকর্ড ফাঁসের পর দলের ভেতরে বাইরে যখন সমালোচনা ঝড় ওঠে তারমধ্যেই ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন ডা. মুরাদ। যার কারণে সোমবার তিনি মন্ত্রণালয়ে যাননি। ধানমন্ডির-১৫ নম্বরের বাসভবনেও গতকাল তিনি ছিলেন না। এছাড়া জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সোমবার বেলা তিনটায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি করা হয়েছিল প্রতিমন্ত্রী মুরাদকে।

বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা হলেও সেখানে যাননি তিনি। শেষশেষ তাকে ছাড়াই অনুষ্ঠান শেষ করতে হয় আয়োজকরদের। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডা. মুরাদ চট্টগ্রামের উদ্দেশে সোমবার দুপুরেই ঢাকা থেকে রওনা হন। সেখানে তার এক বন্ধুর বাসায় ওঠার কথা। তবে ফোন বন্ধ থাকায় তার সঠিক অবস্থান কোথায় তা জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews